প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 8:31 AM
কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশন। শনিবার (০২ মে) কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম।সভাপতিত্ব করেন কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মালেক।
কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সহ-সভাপতি
আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
সংবর্ধনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ হাতে তুলে দেওয়া হয়৷ কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সহ-সভাপতিআবুল কাশেম জানান, কুমিল্লার বিভিন্ন কিন্ডারগার্টেনের ৬৩৭ জন ছাত্র-ছাত্রী গত ডিসেম্বর মাসে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ২৪০ বৃত্তি প্রাপ্ত হয়। আমরা শিক্ষার বিকাশে এ বৃত্তি ধারা অব্যাহত রাখবো৷ প্রধান অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে বড় হতে হবে। আমারও সন্তান আছে৷ শিশুদের এ অর্জন মা বাবার মনকে বড় করে দেয়। তিনি শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...