প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 8:32 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজার গাছ উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা, একটি গাঁজার গাছ উদ্ধার এবং সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার শশীদল দক্ষিণপাড়া বাতান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া উপজেলার ষাইটশালা এলাকায় এসআই ফারুকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি গাঁজার গাছসহ আবুল কাসেম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অন্যদিকে মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্টও ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া পৃথক অভিযানে এএসআই সাইফুল ইসলাম ও এএসআই ইমরান জিরুইন এলাকা থেকে মো. আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে। একই দিনে এসআই আল-আমিন মানরা এলাকা থেকে জিআর সাজাপ্রাপ্ত আসামি মিশুক (৩২) কে গ্রেপ্তার করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...