প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 3 May 2026, 8:08 PM
কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে কঠোর অবস্থানে গেল অস্কার কমিটি
চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে থাকায় কঠোর অবস্থানে গেল অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস| সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, অস্কার পুরস্কারের জন্য কেবল বাস্তব মানুষ অভিনয়শিল্পীরাই বিবেচিত হবেন| কৃত্রিমভাবে ˆতরি কোনো চরিত্র বা অবতার পুরস্কার পাবে না| নতুন নীতিমালায় বলা হয়েছে, অভিনয় বিভাগে শুধুমাত্র সেইসব চরিত্রই মনোনয়ন পাবে, যেগুলো বাস্তব মানুষ অভিনয় করেছেন এবং যার জন্য তাদের সম্মতি রয়েছে| কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ˆতরি চরিত্র বা প্রতিরূপ এই ¯^ীকৃতির বাইরে থাকবে| এছাড়া চিত্রনাট্যের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম জারি করা হয়েছে| সেখানে বলা হয়েছে, চিত্রনাট্য অবশ্যই একজন মানুষের লেখা হতে হবে; কোনো ¯^য়ংক্রিয় প্রোগ্রাম বা চ্যাটবটের ˆতরি লেখা গ্রহণযোগ্য হবে না| এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক একটি ঘটনার প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে| সম্প্রতি প্রয়াত অভিনেতা ঠধষ করষসবৎ-এর কৃত্রিম সংস্করণ একটি নতুন সিনেমার ট্রেইলারে দেখানো হয়, যা নিয়ে আলোচনা শুরু হয় চলচ্চিত্র অঙ্গনে| তার পরিবারের সম্মতিতে সংরক্ষিত ভিডিও ব্যবহার করে বিভিন্ন বয়সের ডিজিটাল রূপ ˆতরি করা হয়েছিল| চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির উন্নয়ন যেমন নতুন সম্ভাবনা ˆতরি করছে, তেমনি শিল্পের মৌলিকতা ও মানবিক দিক রক্ষার প্রশ্নও সামনে আনছে| সেই জায়গা থেকেই অস্কার কর্তৃপক্ষ এই কঠোর অবস্থান নিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...