প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 May 2026, 9:20 PM
ইরানের ১৪ দফা নতুন শান্তি প্রস্তাব, কী আছে তেহরানের শর্তে?
এফএনএস বিদেশ :
যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান| দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংকটের স্থায়ী সমাধানই এই প্রস্তাবের মূল লক্ষ্য| ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দেয়| তার পাল্টা জবাব হিসেবে তেহরান এই ১৪ দফা পরিকল্পনা জমা দিয়েছে| পাকিস্তানের মধ্যস্থতায় এ কূটনৈতিক প্রক্রিয়া চলছে| ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের জন্য পাকিস্তানের কাছে পরিকল্পনাটি দেওয়া হয়েছে| এখন সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে— তারা কূটনীতির পথে হাঁটবে, নাকি সংঘাত চালিয়ে যাবে| ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নতুন প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারের শর্তে প্রথম ধাপে যুদ্ধ বন্ধ হতে পারে| পরবর্তী ধাপে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা হতে পারে| তবে এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান| তাসনিমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল| কিন্তু ইরান তা নাকচ করে জানায়, সব সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই করতে হবে| ইরানের নতুন প্রস্তাবে আরও যেসব শর্ত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, বিদেশে জব্দ ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা| এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চাইলেও তাদের প্রস্তাবের কিছু বিষয় নিয়ে তিনি সন্তুষ্ট নন| তিনি জানান, এমন কিছু দাবি করা হয়েছে, যাতে তিনি একমত নন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...