প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 May 2026, 9:10 AM
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলম
বুড়িচং থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়,বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমানের দিকর্নিদেশনায় গতকাল ৪ মে সোমবার দুপুর ২.৩০টায় এসআই মোঃ জয়নাল আবেদীন ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার হুমায়ুন মেম্বারের পুরাতন বাড়ির মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ হোসেন ভূইয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে।
আটককৃত মোঃ রিয়াদ হোসেন ভূইয়া ডেভিড (২৩) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের মফিজুল ইসলাম ভূইয়ার ছেলে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাত...
ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আর্জ...
রিয়ালেই থাকছেন ভিনি
মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন...
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক...
দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ| তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশ...
এফএনএস বিদেশ : যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চ...