প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 May 2026, 9:11 AM
জৈষ্ঠ্যের মধুফল লিচু বৈশাখেই বাজারে, দাম চড়া—ক্রেতার আগ্রহ কম
মো.জাকির হোসেন।
জৈষ্ঠ্য মাসের রসালো ও সুস্বাদু মধুফল লিচু বৈশাখ মাসেই কুমিল্লার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে। আগাম মৌসুমে বাজারে লিচুর উপস্থিতি ক্রেতাদের নজর কাড়লেও অপরিপক্ব ফল ও চড়া দামের কারণে বিক্রি জমে ওঠেনি। ফলে বাজারে লিচু নিয়ে কৌতূহল থাকলেও ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে সংযত আগ্রহ।
গত কয়েকদিন ধরে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়, রাজাগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজ, শাসনগাছা, ময়নামতি ক্যান্টনমেন্ট, কংশনগর বাজার, নিমসার বাজার ও বুড়িচং বাজারসহ বিভিন্ন স্থানে সীমিত আকারে লিচু বিক্রি শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই বাজারে লাল-সবুজ রঙের থোকায় থোকায় সাজানো লিচু পথচারীদের দৃষ্টি আকর্ষণ করলেও দাম শুনে অনেকেই কিনতে দ্বিধায় পড়ছেন।
নিমসার বাজারের ব্যবসায়ী জাকির হোসেন মেম্বার জানান, দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার হিসেবে পরিচিত নিমসারে এখন পাইকারির পাশাপাশি খুচরা বিক্রিও চলছে। বর্তমানে প্রতি শত লিচু ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে আসা বেশিরভাগ লিচুই এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। তিনি বলেন, “আরও দুই সপ্তাহ পর লিচু পুরোপুরি পেকে যাবে। তখন এর আকার বড় হবে, রস ও মিষ্টতা বাড়বে, বাজারেও চাহিদা বাড়বে।”
বুড়িচং বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, “পাইকারি দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও প্রতি শত লিচু ৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এখন বিক্রি খুব একটা ভালো নয়। তবে কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমবে এবং বিক্রিও বাড়বে।”
ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার কফি হাউজ সংলগ্ন মহাসড়কের পাশে লিচু বিক্রি করা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের করিম বক্স বলেন, “সকাল থেকে বসে আছি, কিন্তু বিক্রি আশানুরূপ নয়। দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে এসে ফিরে যাচ্ছেন।”
অন্যদিকে, আগাম লিচু খাওয়ার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসচেতনরা। নিমসার বাজারের পল্লী চিকিৎসক টিপু সুলতান বলেন, “অপরিপক্ব লিচুতে রাসায়নিক ব্যবহারের আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। না হলে স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।”
সব মিলিয়ে, বৈশাখেই জৈষ্ঠ্যের মধুফল লিচুর আগমনে বাজারে মৌসুমি ফলের আমেজ তৈরি হলেও স্বাদ, পরিপক্বতা ও সহনীয় দামের জন্য ক্রেতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...