প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 3:06 PM
কুমিল্লার আদালতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যা জানা গেলো....
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে এমন একটি খবর ছড়িয়ে পড়ে নগরীজুড়ে। এ নিয়ে চাঞ্চল্য তৈরী হয়। বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন গ্রেফতারকৃত নেতাকর্মীকে গতকাল আদালতে আনা হয়। এ সময় বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় গ্রেফতারকৃত নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন। বিষয়টি নিয়ে অনেকে ফেসবুকে লিখেন কুমিল্লার আদালতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল।
মিছিলের বিষয়টি জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপির এক কর্মী তার কাছে মোবাইল ফোনে জানান, আদালত চত্বরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে। খবরটি শুনে তিনি আদালত প্রাঙ্গনে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন আওয়ামী লীগের গ্রেফতার নেতাকর্মীরা আদালতের বারান্দায় ও প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেয়। তাতে অনেকেই মনে করেছে আওয়ামী লীগের মিছিল হচ্ছে। পরে তিনি কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলামকে ফোনে বিষয়টি জানান বিএনপির এই নেতা।
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, মিছিল হযনি। গ্রেফতার নেতাকর্মীরা স্লোগান দিয়েছিলো আদালতে। ওই বিষয়টি অনেকে মনে করেছিলো আদালতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে। আদৌ কোন মিছিল হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...