...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 9 May 2026, 7:51 PM

...
রেকর্ড গড়ে বিদায় নিল ‘এটা আমাদেরই গল্প’ News Image

এফএনএস বিনোদন:

দর্শকের আবেগ, পারিবারিক টানাপোড়েন আর সম্পর্কের বাস্তব গল্প দিয়ে আলোচনার কেন্দ্রে থাকা ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হলো নতুন রেকর্ড গড়ে| গত শুক্রবার ৫২তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় এই সিরিজ| তবে বিদায়টাও ছিল ব্যতিক্রমী| সাধারণ সময়ের পরিবর্তে দর্শকদের জন্য আনা হয় ৯২ মিনিটের বিশেষ সমাপনী পর্ব, যা প্রকাশের পরপরই ঝড় তোলে ইউটিউবে| বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া শেষ পর্বটি ২৪ ঘণ্টায় ১০ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করে| বাংলাদেশের ইউটিউব নাটক ও ধারাবাহিকের ইতিহাসে এটিকে নতুন মাইলফলক হিসেবেই দেখছেন অনেকে| এর আগেও ধারাবাহিকটির একাধিক পর্ব কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়িয়ে আলোচনায় আসে| ৩০তম পর্ব প্রকাশের মাত্র ৩৫ মিনিটেই মিলিয়ন ভিউ পার হওয়ার রেকর্ড গড়েছিল| ২০২৫ সালের ৫ নভে¤^র থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’| টেলিভিশন সম্প্রচারের পর প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে মুক্তি পেত নতুন পর্ব| শুরু থেকেই পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, অভিমান আর বাস্তব জীবনের জটিলতাকে ঘিরে নির্মিত গল্পটি দর্শকদের আবেগের জায়গা দখল করে নেয়| ধারাবাহিকটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “এটা আমার ¯^প্নের একটি কাজ ছিল| পুরো যাত্রায় দর্শকদের যে ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়| চরিত্রগুলোকে দর্শক নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি|” শেষ পর্ব প্রচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টও দেন রাজ| সেখানে তিনি লেখেন, “ভালোও লাগছে আবার ভীষণ খারাপও লাগছে| তবে আপনাদের এত এত ভালোবাসা আজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে|” পাশাপাশি দর্শক, টিম সদস্য, স্পন্সর এবং সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি| রাজ লেখেন, “এই যাত্রায় যারা পাশে ছিলেন প্রিয় দর্শক, স্পন্সর রিন, চ্যানেল আই, সকল সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার পুরো টিমের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা|” সবশেষে তিনি ইঙ্গিত দেন নতুন কাজেরও| লেখেন, “হয়তো আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে, ‘ফিরে আসার গল্প’|” পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সামাজিক ও পারিবারিক বাস্তবতায় নির্মিত হয়েছিল ‘এটা আমাদেরই গল্প’| তবে নির্মাণশৈলী, সংলাপ ও আবেগের জায়গায় আলাদা মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা| গল্পের কেন্দ্রে ছিল চারটি চরিত্র, ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা| ফাহাদ চরিত্রে অভিনয় করেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে ছিলেন খায়রুল বাসার| মেহরীন চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে অভিনয় করেন সুনেরাহ বিনতে কামাল| এছাড়া দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, ডিকন নূরসহ আরও অনেকে অভিনয় করেছেন ধারাবাহিকটিতে| ধারাবাহিকটির টাইটেল সংও পেয়েছে আলাদা জনপ্রিয়তা| গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান| গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর| টেলিভিশন ও ইউটিউব, দুই মাধ্যমেই বিপুল দর্শকপ্রিয়তা পাওয়া ‘এটা আমাদেরই গল্প’ দেখিয়ে দিয়েছে, শক্তিশালী গল্প আর আবেগঘন নির্মাণ এখনও দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলতে পারে| শেষ হলেও দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে এই পরিবারের গল্প|





ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir