প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 9 May 2026, 7:50 PM
রবীন্দ্রজয়ন্তীতে পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’
এফএনএস বিনোদন:
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন আয়োজনে শ্রোতাদের সামনে এসেছে ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’| জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর পরিবেশনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া| ৭ মে বিকেল ৫টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে প্রকাশ করা হয়েছে গানটি| রবীন্দ্রসংগীতকে নতুন প্রজন্মের কাছে অন্যভাবে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই গানটি নিয়ে পরিকল্পনা করছিল ব্যান্ডটি| সেই ভাবনা থেকেই নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে গানটির| তবে মূল ¯^রলিপির প্রতি বিশেষ গুরুত্ব রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা| ব্যান্ডের অন্যতম সদস্য ও কি বোর্ডিস্ট মীর মাসুম এক বিজ্ঞপ্তিতে বলেন, “গানটি অনেক আগেই রেকর্ড করেছি আমরা| অনেকদিনের ইচ্ছে ছিল পার্থ দা’র গানটি করার| আমরা সবাই মিলে দারুণভাবে গানটি করেছি| চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে ¯^রলিপি অনুসরণ করে গানটি করতে|” সোলস বর্তমানে তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একাধিক আনপ্লাগড গান প্রকাশ করছে| এরই মধ্যে প্রকাশ হয়েছে তিনটি গান| তবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সাময়িক বিরতি দিয়ে বিশেষ এই গানটি প্রকাশ করা হয়েছে| আগামী সপ্তাহ থেকে আবারও প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির| সেই ধারাবাহিকতায় সামনে আসছে তাদের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’| পার্থ বড়ুয়ার কণ্ঠে প্রকাশিত ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুন করে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলবে বলেই আশা করছেন ব্যান্ডসংশ্লিষ্টরা| বিশেষ করে রবীন্দ্রসংগীত ও ব্যান্ডসংগীতের ভিন্নধর্মী এই মেলবন্ধন ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের আগ্রহ কাড়ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...