প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:04 AM
চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ মাদক কারবারিসহ ৫জন গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে| গতকাল শনিবার ৮ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ| থানা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মো. আরিফুর রহমান সরকার, এসআই হুমায়ূন কবির, এসআই আশরাফুল আলম, এসআই শফিকুল ইসলাম, এসআই মো. জাকির হোসেন এবং এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন|অভিযানকালে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মিরাজ হোসেন (২১), শাসিয়ালী এলাকা থেকে ইমাম হোসেন (৩৫), পূর্ব এখলাশপুর এলাকা থেকে জুয়েল রানা (৪৩) এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন থেকে আল আমিনকে (২৫) মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়| এসময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়| এদিকে, জিআর পরোয়ানাভুক্ত আসামি মফিজ উল্লাহকে রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দেরগাঁও এলাকার পুরাতন বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে| ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| পাশাপাশি এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে|”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...