...
শিরোনাম
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬ ⁜ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত ⁜ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক ⁜ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ ⁜ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ⁜ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন ⁜ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া ⁜ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ ⁜ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত ⁜ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:07 AM

...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষকের গাফিলতিতে পরীক্ষায় বসতে পারছেন না সিয়াম, এডমিট নিতে গিয়ে জানল ফরম পূরণই হয়নি News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজুএর কারিগরি শাখায় এক এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা নেওয়ার পরও ফরম জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফরম পূরণ না হওয়ায় ওই শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সিয়াম মুন্সি ২০২৫ সালে ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে জেলারেল ইলেট্রিকাল ওয়ার্কস বিষয়ে অনুত্তীর্ণ হয়। পরে চলতি বছরের পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় ফরম পূরণের জন্য বিদ্যালয়ের কারিগরি শাখার তৎকালীন ইনচার্জ মো. জামাল উদ্দিন বিএসসির কাছে ২ হাজার টাকা জমা দেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীর পরিবার। যদিও বোর্ডের নিয়ম অনুযায়ী এক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীর ফরম পূরণে ৭০০ থেকে ১ হাজার টাকার বেশি নেওয়ার সুযোগ নেই।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছর পরীক্ষা শুরু হলে সিয়াম এডমিট কার্ড সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জমির হোসেনের কাছে গেলে তাকে জানানো হয়, তার এডমিট কার্ড আসেনি এবং তার ফরম পূরণও সম্পন্ন হয়নি।

এ ঘটনায় শিক্ষার্থীর মা মিতা আক্তার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্কুল যেভাবে বলেছে, সেভাবেই সব কাগজপত্র ও টাকা দিয়েছি। ফরম পূরণের জন্য যত টাকা চেয়েছে, তাও দিয়েছি। তারপরও গাফিলতির কারণে আমার ছেলের একটি বছর নষ্ট হতে বসেছে। এ বছর পরীক্ষা দিতে না পারলে ওর পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে। আমি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চাই, যেন আমার ছেলে পরীক্ষায় অংশ নিতে পারে।

ঘটনার সত্যতা স্বীকার করে এসএসসি ভোকেশনাল শাখার ইনচার্জ জমির হোসেন বলেন, ওই শিক্ষার্থী ফরম পূরণের টাকা আগের কারিগরি শাখার ইনচার্জ জামাল উদ্দিন বিএসসিকে দিয়েছেন। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তার ফরম পূরণ হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পর বোর্ডে যোগাযোগ করেছি, কিন্তু ফরম পূরণ করাতে পারিনি।

অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ফরম পূরণ বাবদ এক হাজার টাকা, ভর্তি বাবদ এক হাজার টাকা এবং টেস্ট পরীক্ষায় না বসায় অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, আংশিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি ফি বা টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নেওয়ার কোনো বিধান নেই। শুধু নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি জমা দিয়েই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কারিগরি শাখার ফরম পূরণের দায়িত্বে থাকা শিক্ষক ও বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বিএসসি বলেন, আমাদের রেকর্ডে সিয়ামের ফরম পূরণের কোনো তথ্য নেই। পরীক্ষার আগে সিয়াম ও তার মা এসে জানালে আমি ফরম পূরণের চেষ্টা করি, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে তাকে আগামী বছর পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিষয়টি শিক্ষার্থী ও তার মা মেনে নিয়েছেন।

বিষয়টি জানানো হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম বলেন, একজন শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়া অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় প্রতিষ্ঠানের গাফিলতি স্পষ্ট। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। এটি অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে দেখি শিক্ষার্থীর পরীক্ষার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না।

রুটিন অনুযায়ী আগামী ১২ মে (মঙ্গলবার) সিয়ামের "জেলারেল ইলেট্রিকাল ওয়ার্কস " বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। হাতে রয়েছে মাত্র এক দিন। এই সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় ফরম পূরণ করা না গেলে একটি প্রশাসনিক গাফিলতিতে থমকে যেতে পারে সিয়ামের শিক্ষাজীবন। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...

আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...

কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...

বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...

কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
➤ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
➤ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
➤ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
➤ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ
➤ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
➤ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
➤ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
➤ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া
➤ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ
➤ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir