প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:08 AM
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
কুমিল্লা উত্তর প্রতিনিধি
শনিবার ৯ মে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফুয়ান নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাফুয়ান ওই গ্রামের ফয়সাল আহাম্মাদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কংশনগর বাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যবসায়ী আলা উদ্দিন ভূইয়া জানান, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাফুয়ানের দাফন সম্পন্ন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...