প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:07 AM
অনলাইন জুয়ার আসর থেকে তিন জুয়ারি গ্রেফতার একাধিক মোবাইল ও জুয়ার অ্যাপস জব্দ
মো: আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ| এ সময় তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়| ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের লিংক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ|
শুক্রবার (৮ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের নায়েব আলী সর্দার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়| ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন|
গ্রেফতারকৃতরা হলেন— দেউষ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. হারিজ (৪১), শিদলাই গ্রামের মজিবুর রহমান ভূঁঞার ছেলে মো. মেহেদী হাসান প্রকাশ নিরব (৩২) এবং একই গ্রামের মৃত মনিরুলের ছেলে মো. মহিউদ্দিন সরকার প্রকাশ পিয়াস (৩২)|
পুলিশ জানায়, মো. হারিজের ব্যবহৃত ইনফনিক্স হট ৬০ প্রো প্লাস মডেলের মোবাইলে কেইউ নাইন, জায়য়া নাইন, ও পিজেওকে নামের অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়|
এছাড়া মেহেদী হাসানের রেডমি নোট ১২ মডেলের মোবাইলের ব্রাউজারে জুয়ার ওয়েবসাইটের একাধিক লিংক ও অ্যাকাউন্ট তথ্য পাওয়া গেছে| অপরদিকে মহিউদ্দিন সরকারের স্যামসাং গ্যালাক্সি এ০৬ মডেলের ফোনে ওলেম ক্যাসিনো ও ওয়ানএক্স ক্যাসিনো অ্যাপস পাওয়া যায়|
ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন| এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে| শনিবার সকালে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলা হাজতে পাঠায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...