প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 10:24 AM
ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখল করে দোকান নির্মাণ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকায় সরকারি খাল দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই দিন অপর আরেকটি স্থানে দখলকৃত জায়গায় নির্মিত দোকানঘরের মালিককে জরিমানাও করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা।
প্রশাসনের সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর এলাকায় রাতের আঁধারে সরকারি খালের জায়গা দখল করে স্থাপন করা হয় একটি দোকানঘর। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দোকানঘরটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করে।
পরে একই ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় আরেক ব্যক্তি সরকারি খালের একাংশ দখল করে দোকানঘর নির্মাণ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত দখলদার দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে দখলকৃত অংশ নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে মাধবপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা কান্তি দেবনাথ, আনসার সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, সরকারি খাল ও খাসজমি দখল করে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থে এসব দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি রক্ষা পাবে এবং এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...