প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 May 2026, 12:17 AM
বাইউস্টে শিক্ষার্থীদের মধ্যে ‘অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাইউস্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে আয়োজিত হয়েছে। টুর্নামেন্টটি ১০ মে ২০২৬ হতে ১২ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করেন।
আইন বিভাগের ১৩তম ব্যাচ ও ৯ম ব্যাচ ফাইনালে মুখোমুখি হয় এবং ৯ম ব্যাচ ট্রাই-ব্রেকারে জয় লাভ করে এইবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাইউস্ট সেন্ট্রাল ক্লাবসমূহের প্রধান উপদেষ্টা লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর সৈয়দ ফজলে হোসেন (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ফাতেমা জোহরা, ইংরেজি বিভগের প্রধান ও বাইউস্ট স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. আবদুর রশিদ, আইন বিভাগের প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, প্রভাষক শামীম আহমেদ এবং প্রভাষক লামিয়া দীলসাদ ওয়াজিহা।
উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইন বিভাগের প্রভাষক ও বাইউস্ট স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা সাইমুর রহমান। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন ল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কিছু সদস্য রতসাইন বিভাগের কিছু ছাত্র।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...