প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:44 AM
চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে আলিম পরীক্ষা-২০২৫ চলাকালে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে নাজনীন সুলতানা নামে এক আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নাজনীন সুলতানা ধোড়করা কাদেরিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে। বিকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলমান আলিম পরীক্ষার ফিকাহ্ প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ইউডিএফ মো: আবু বকর। কেন্দ্র পরিদর্শনকালে ধোড়করা কাদেরিয়া আলিম মাদরাসার পরীক্ষার্থী নাজনীন সুলতানার কাছে হাতের লিখা একটি কাগজ (নকল) পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও তাকে এবারের আলিম পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আমিনুল ইসলাম মজুমদার জানান, অসদুপায় অবলম্বনের দায়ে নাজনীন সুলতানা নামে এক পরীক্ষার্থীকে চলমান আলিম পরীক্ষার পরবর্তী সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...