প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:48 AM
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে ‘২৪ এর শহীদ দিবস’ উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে আঁকেন নানা রঙের গ্রাফিতি ও চিত্র। এসব চিত্রে উঠে আসে দেশপ্রেম, ত্যাগ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন রামপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেন আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন নিমসার জুনাব আলী কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেন বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...