...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 11:58 PM

...
কুমিল্লায় ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ News Image
স্টাফ রিপোর্টার।। 

কুমিল্লার কালিরবাজার ইউনিয়নের কামাইরবাগ গ্রামে ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার জন্য বিক্রির উদ্দেশ্যে দেওয়া জমির টাকা পরিশোধ না করে উল্টো জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ মাসুদ আলম বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৩ সালের জানুয়ারি মাসে তার বাবা মৃত মাজেদুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকার স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানালে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। বাবার জীবন বাঁচাতে শেষ সম্বল পৈত্রিক জমি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি ও তার দুই বোন।

মাসুদ আলমের দাবি, প্রতিবেশী হাসিনা বেগম ও তার স্বামী মোঃ শফিকুল ইসলামের সঙ্গে ০৯ শতক জমি ২২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির জন্য চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করে দলিল সম্পাদনের কথা থাকলেও প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তারা টাকা পরিশোধ করেনি। বরং এখন জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, টাকা চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্ন সময় প্রকাশ্যে ও গোপনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি বহিরাগত লোকজনের মাধ্যমে তাকে বাসা থেকে তুলে নিয়ে হত্যার ভয়ভীতি দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় গত ৭ এপ্রিল কোতয়ালী মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন মাসুদ আলম। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে তিনি আদালতে মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-১৭৬২।

তিনি আরও বলেন, পরে একটি সালিশ বৈঠকে উভয় পক্ষ সালিশের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করলেও দীর্ঘ আলোচনার পর গঠিত ৬ সদস্যের জুড়ি বোর্ডের রায় তিনি মেনে নিলেও অপরপক্ষ তা প্রত্যাখ্যান করে। সালিশ শেষে তাকে “দেখে নেওয়া হবে” বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মাসুদ আলমের ভাষ্য, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তার পরিবার এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশেরও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি অনুরোধ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন।

তিনি বলেন, আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হতে পারে। প্রশাসনের কাছে মাসুদ আলম ও তার পরিবারের জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছেন। ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir