প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 11:58 PM
কুমিল্লা সদর দক্ষিণে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে ভূমিসেবা মেলার সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো: তৈয়ব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ১৯ মে ২০২৬ থেকে ২১ মে ২০২৬ এই তিনদিনে মেলায় নামজারি আবেদন করে খতিয়ানসহ যারা অন্যান্য সেবা পেয়েছেন এমন কয়েকজনের হাতে তাদের প্রাপ্ত সেবার ডকুমেন্টস তুলে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...