প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:22 AM
চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ মো: রমজান আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উত্তরপাড়া জামে মসজিদের উত্তরপাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশ থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত রমজান আলী একই ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সোনা মিয়ার ছেলে। বরিবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দিন।
মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দ্রন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ টহল ডিউটি চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩১, তারিখ: ১৯.০৭.২০২৫খ্রি:) দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দিন জানান, ২ কেজি গাঁজা সহ চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...
দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারদেবিদ্বারে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের পেছনে বসবাসরত ৮টি পরিবারের চলাচলের...