...
শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, এক মাসের মজুদ রয়েছে-মন্ত্রী আমিন উর রশীদ ⁜ জ্বালানি তেল পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি ⁜ চান্দিনায় কোটি টাকার ফুট ওভারব্রিজ ‘মৃত্যুফাঁদ’ ⁜ হাসপাতালে মায়ের শয্যা পাশে এমপি জসিম উদ্দিনের ইফতার, দোয়া চাইলেন ⁜ নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসক বিভিন্ন হাসপাতালে সংযুক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ ঈদ সামনে রেখে কুমিল্লায় ফিটিং ও অল্টারেশন কাজে ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের ⁜ কুমিল্লা পরশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ⁜ দাউদকান্দিতে দু:স্থ ও অসহায়দের ঈদ উপহার বিতরণ ⁜ মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ ⁜ হোমনায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার ⁜ ব্রাহ্মণপাড়া প্রশাসনের অভিযানে ৭টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ সরঞ্জাম অকেজো ⁜ ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ইফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র উদ্যোগে ইফতার ⁜ কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ ৪ জন আহত ⁜ চান্দিনা ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদ বিষয়ে ভূমি অফিসের ব্যাখ্যা ⁜ ব্রাহ্মণপাড়ার শশীদলে আপন ভাতিজার মারধরে বৃদ্ধ চাচা আহত ⁜ প্রধানমন্ত্রীর কাছে অপরাধী চক্রের বিরুদ্ধে সুবিচারের দাবি মওদুদ আবদুল্লার ⁜ যুক্তরাষ্ট্র থেকে ১৪ মাসে বহিষ্কার ৬৭৫ বাংলাদেশি ⁜ তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:25 AM

...
ভবন সংকটসহ নানা সমস্যায় জর্জরিত নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় News Image

সাইফুল ইসলাম

নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটের কারণে সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে চরম বিপাকে পড়ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে মান্ধাতার আমলের জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে ছাত্র-ছাত্রীদের ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে তোলা প্রাচীন বিদ্যালয়ে লেখাপড়ার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যার কারণে কোমলমতি শিক্ষার্থীরা আধুনিকতার এই যুগে সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রাচীন বিদ্যালয়ে অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী এখন দেশের সরকারি- বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ সহ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। ঐতিহ্যবাহি বিদ্যাপীঠটি আজ ঐতিহ্য হারাতে বসেছে। বহু বছর আগে নির্মীত বিদ্যালয়ের ভবন গুলো বর্তমানে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। পুরনো দুটি ভবনের অবস্থা খুবেই খারাপ। ভবন গুলোতে এতদিন শিক্ষকম-লী জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে একেবার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে জরাজীর্ণ ঝুকিপুর্ণ ভবনে কোন ভাবে ক্লাস পরিচালনার কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত ভবনের ছাদ দিয়ে পলেস্তারা খসে পড়ছে। ক্লাস চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের গায়ের উপর পলেস্তারা পড়ে দুর্ঘটনা ঘটে এমন দৃষ্টান্ত আছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। বিদ্যালয়টিতে লেখাপড়ার মানও রয়েছে সন্তোষজনক। বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। শিক্ষক ছাত্র-ছাত্রীদের পর্যাপ্ত বাথরুম নেই, ছাত্রীদের জন্য নেই কমন রুম। বিদ্যালয়ে রয়েছে নাম মাত্র একটি শহীদ মিনার। বিদ্যালয়ের নেই কোনো সীমানা প্রাচীর। নেই ডিজিটাল কম্পিউটার ল্যাব।  বিজ্ঞানাগার পাঠাগারের অবস্থা খুবই জরাজীর্ণ। রয়েছে বিশুদ্ধ পানির অভাব। শিক্ষার্থীদের জন্য নামাজ পড়ার স্থান নেই। এছাড়া রয়েছে শিক্ষক কর্মচারী সংকট। স্কুল মাঠটিতে গর্তের কারণে বর্ষা মৌসুমে মাঠে পানি জমে থাকে। ফলে ব্যাহত হয় খেলাধুলাসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এদিকে বিদ্যালয়ের জায়গা এবং ভবন গুলো খালের পাড়ে অবস্থিত হওয়ায় প্রতি বছর বর্ষার সময় পানির তোড়ে পেছনের অংশ ভেঙ্গে যায়।

কয়েকজন অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান, বিদ্যালয়ের ভবনসহ অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে অনেক সমস্যা সৃষ্টি হয়। বিগত দিনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে কেউ এগিয়ে আসে নাই। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়ন করার দাবী জানান।

প্রধান শিক্ষক আলী আশ্রাফ বলেন, বিদ্যালয়ে ক্লাসরুম সংকটের কারণে ক্লাস কার্যক্রম বিঘিœ হচ্ছে। অবকাঠামোগত বিভিন্ন সমস্যাসহ শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার মাধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মজিবুর রহমান মোল্লা বলেন, প্রচীনতম বিদ্যালয়ের যেভাবে অবকাঠামোগত উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তাই এখানে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাপক সমস্যায় পড়তে হয়। প্রাচীনতম ঐতিহ্যবাহি বিদ্যালয়ের ঐতিহ্য ফিরে আনতে সকল ধরণের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বিদ্যালের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতিও আহবান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের জরাজীর্ণ ভবনের তালিকা চাওয়া হয়েছে। আমরা ১৫-১৬টি প্রতিষ্ঠানের নামের তালিকা প্রেরণ করেছি। তার মধ্যে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামও তালিকায় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, বক্সগঞ্জ বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রেরণ করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সার্বিক সহযোগীতা করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেশে জ্বালানি তেলের সংকট নেই, এক   মাসের মজুদ রয়েছে-মন্ত্রী আমিন উর রশীদ
দেশে জ্বালানি তেলের সংকট নেই, এক মাসের মজুদ রয়েছে-মন্ত্রী...

নিজস্ব প্রতিবেদককৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্...

জ্বালানি তেল পাচার ঠেকাতে কুমিল্লা  সীমান্তে বিজিবির কড়া নজরদারি
জ্বালানি তেল পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজর...

মাহফুজ নান্টুজ্বালানি তেল পাচার ঠেকাতে কুমিল্লার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বা...

চান্দিনায় কোটি টাকার   ফুট ওভারব্রিজ ‘মৃত্যুফাঁদ’
চান্দিনায় কোটি টাকার ফুট ওভারব্রিজ ‘মৃত্যুফাঁদ’

সোহেল রানা, চান্দিনাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ত করিডোরে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা...

হাসপাতালে মায়ের শয্যা পাশে এমপি   জসিম উদ্দিনের ইফতার, দোয়া চাইলেন
হাসপাতালে মায়ের শয্যা পাশে এমপি জসিম উদ্দিনের ইফতার, দোয়া...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম অসু...

নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসক   বিভিন্ন হাসপাতালে সংযুক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত
নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসক বিভিন্ন হাসপাতা...

সাইফুল ইসলামনাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জোড্ডার গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল এবং ২টি ইউনিয়ন...

ঈদ সামনে রেখে কুমিল্লায় ফিটিং ও অল্টারেশন  কাজে ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের
ঈদ সামনে রেখে কুমিল্লায় ফিটিং ও অল্টারেশন কাজে ব্যস্ততা বেড়...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ঈদে নতুন পোশাক তৈরির দর্জি কারিগরদের কাজের চাপ কিছুটা কম হলেও কাটিং-ফিটিং...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেশে জ্বালানি তেলের সংকট নেই, এক মাসের মজুদ রয়েছে-মন্ত্রী আমিন উর রশীদ
➤ জ্বালানি তেল পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
➤ চান্দিনায় কোটি টাকার ফুট ওভারব্রিজ ‘মৃত্যুফাঁদ’
➤ হাসপাতালে মায়ের শয্যা পাশে এমপি জসিম উদ্দিনের ইফতার, দোয়া চাইলেন
➤ নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসক বিভিন্ন হাসপাতালে সংযুক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ ঈদ সামনে রেখে কুমিল্লায় ফিটিং ও অল্টারেশন কাজে ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের
➤ কুমিল্লা পরশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
➤ দাউদকান্দিতে দু:স্থ ও অসহায়দের ঈদ উপহার বিতরণ
➤ মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
➤ হোমনায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
➤ ব্রাহ্মণপাড়া প্রশাসনের অভিযানে ৭টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ সরঞ্জাম অকেজো
➤ ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ইফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র উদ্যোগে ইফতার
➤ কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ ৪ জন আহত
➤ চান্দিনা ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদ বিষয়ে ভূমি অফিসের ব্যাখ্যা
➤ ব্রাহ্মণপাড়ার শশীদলে আপন ভাতিজার মারধরে বৃদ্ধ চাচা আহত
➤ প্রধানমন্ত্রীর কাছে অপরাধী চক্রের বিরুদ্ধে সুবিচারের দাবি মওদুদ আবদুল্লার
➤ যুক্তরাষ্ট্র থেকে ১৪ মাসে বহিষ্কার ৬৭৫ বাংলাদেশি
➤ তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir