প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Jun 2026, 10:20 PM
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছেন, এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটি সম্পূর্ণ তার নিজ¯^ ছিল| গতকাল বুধবার পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু আমাকে চালিত করেছে? যুদ্ধ তো আমি নিজেই শুরু করেছি| এই সামরিক পদক্ষেপের কারণ হিসেবে তিনি আরও বলেন, আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র ˆতরি করতে দিতে পারি না| এই ধরনের দাবি ছড়ানোর পেছনে রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওরা কেবলই ‘ডা¤ে^াক্র্যাটস’ (ডেমোক্র্যাটদের উপহাস করে বলা)| এরা এমন কিছু মানুষ যারা নিজেরা কী করছে, তা নিজেরাই জানে না| ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার এই উদ্বেগ নতুন নয় উল্লেখ করে ট্রাম্প জানান, এটি তার প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালীন থেকেই চলে আসছে| সেই সময়েই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের আমলে হওয়া ২০১৫ সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন| ইসরায়েলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এই বিষয়টি ইসরায়েলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত| কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেলে সম্ভবত ইসরায়েলই প্রথম তাদের হামলার শিকার হতো| আমি আপনাদের একটি কথা বলছি, আমি যদি না থাকতাম, তবে এত দিনে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না| সূত্র: আল-জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
বিশ্বকাপের পর প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র জাতীয় দল ঢেলে সাজিয়েছেন মৌরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যা...
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি 'এফ-৩৫ লাইটনিং টু' যুদ্ধ...
কুসিকের মশক নিধন অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন...
কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ...
যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি...
-মো. মিজানুর রহমান তালুকদার,অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার। প্রতিষ্ঠাতা সভাপতি-সেকা...
ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অন্ত...