প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Jun 2026, 10:21 PM
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এফএনএস বিদেশ : খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে ১৩২টি ˆবজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রকাশ করেছে চীনের জাতীয় খাদ্য ও কৌশলগত রিজার্ভ প্রশাসন| সম্প্রতি ঘোষিত এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে শস্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং সবুজ প্রযুক্তিভিত্তিক গুদাম ব্যবস্থাপনা| কিছু প্রযুক্তি ইতোমধ্যে মধ্য চীনের হুবেই প্রদেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে| প্রদেশটির সিয়াকান শহরের একটি শস্য সংরক্ষণ কেন্দ্রে বর্তমানে ৫০ হাজার টন চাল ও ২০ হাজার টন গম মজুত রয়েছে| সেখানকার গুদামগুলোকে বায়ুরোধী করে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে| হুবেই রিজার্ভড গ্রেইন অ্যান্ড অয়েল ম্যানেজমেন্ট গ্রুপের আওতাধীন সিয়াওকান রিজার্ভ ডিপোর প্রধান লিউ সিয়াং বলেন, গুদামের ভেতরের তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক পদার্থের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে শস্যের গুণগত মান সংরক্ষণ করা সম্ভব হচ্ছে| সাম্প্রতিক বছরগুলোতে চীন শস্য সংরক্ষণ প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং প্রয়োগে বিনিয়োগ বাড়িয়েছে| এর ফলে খাদ্য অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে| এদিকে শস্য সংরক্ষণ খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রসার ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গত সোমবার হুবেইয়ের রাজধানী উহানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে| সিএমজি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...