প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:32 AM
দাতারাই প্রকৃত বড় হৃদয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক
দাতারাই প্রকৃত বড় হৃদয়ের মানুষ। এটিএম শামসুল হক ছিলেন তাদের একজন। একজন দূরদৃষ্টিসম্পন্ন, মানবহিতৈষী ও নিবেদিতপ্রাণ মানুষ। জনকল্যাণে তার অবদান অপরিসীম। তার উদার দানের ফলে আজকের খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়েছে।
রোববার সাবেক সচিব, সিরডাপের সাবেক পরিচালক ও প্রস্তাবিত খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের জমিদাতা এটিএম শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
প্রস্তাবিত খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আতাউর রহমান জসীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুস সেলিম, অধ্যক্ষ সফিকুর রহমান, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, অ্যাডভোকেট মাহবুবুল আলম, সাংবাদিক খায়রুল আহসান মানিক ও নুভিস্তা ফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী নাজেম।
বক্তারা এটিএম শামসুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তার ব্যক্তিগত সম্পত্তি জনগণের কল্যাণে উৎসর্গ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজে এমন নিঃস্বার্থ মানুষ খুব কমই দেখা যায়। তার স্মৃতিকে চিরন্তন করে রাখার জন্য বক্তারা তার নামে একটি সড়কের নামকরণের জোর দাবি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...