প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:34 AM
কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ
নিজস্ব প্রতিবেদক
প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্ীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার মধ্যে ছিল পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র। আগামী ১২ আগস্ট সকাল ১০টায় স্থগিত হওয়া বিষয়গুলির পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (২০ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ৬ জেলার কয়েকটিতে হঠাৎ বন্যা পরিস্থিতি অনতি হলে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল শিক্ষার্থীকে যথানিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান প্রফেসর মো. শামছুল ইসলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...