প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:44 AM
কুমিল্লার সীমান্তবর্তী ফসলী জমিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ইতোমধ্যে পরীক্ষামূলক চাষে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শরিফপুরের কৃষক আক্তারুজ্জামান সেকুল নিজ উদ্যোগে ৮২ শতক জমিতে উন্নত জাতের আঙ্গুর চাষ শুরু করেন। তিনি ভারতে প্রশিক্ষণ গ্রহণের পর বাইনুকুর, রাশিয়ান ভ্যারাইটি এবং তুরস্কের সীডলেস—এই তিন জাতের আঙ্গুরের চারা রোপণ করেন।
রোপণের মাত্র ১০ মাসের মধ্যেই গাছে ফলন আসতে শুরু করে। বর্তমানে গাছে শতাধিক থোকা আঙ্গুর ঝুলছে, যার প্রতিটি থোকার গড় ওজন প্রায় আধা কেজি। লাল ও কালো দুই ধরনের আঙ্গুরের ফলন হয়েছে, যা আকারে বড় এবং স্বাদে মিষ্টি।
চাষের শুরুতেই গাছের সুস্থতা বজায় রাখতে কিছু কলি অপসারণ করা হয়, ফলে গাছগুলো অধিক ফলনশীল হয়ে ওঠে। কৃষক আক্তারুজ্জামান সেকুল জানান, উপযুক্ত পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে এ অঞ্চলে আঙ্গুর চাষ লাভজনক হবে।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত বাগান পরিদর্শন ও কারিগরি সহায়তা প্রদান করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের জন্য উপযোগী। পরিকল্পিতভাবে আঙ্গুর চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি পাবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ কে এম আরিফুজ্জামান রহমান বলেন, সীমান্তবর্তী টিলা ও উঁচু জমিগুলো আঙ্গুর চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত, যা ভবিষ্যতে বিকল্প উচ্চমূল্যের ফসল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে, কৃষকের বাগানটি দেখতে প্রতিদিন স্থানীয় মানুষজন ভিড় করছেন। নতুন এই উদ্যোগ ঘিরে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চলে আঙ্গুর চাষ একটি সম্ভাবনাময় কৃষিখাত হিসেবে গড়ে উঠতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...