প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2026, 8:57 AM
চৌদ্দগ্রামে মাদকসেবীদের হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবীদের দফায় দফায় হামলায় ৮ জন আহত হওয়ার
প্রতিবাদে ও অবিল¤ে^ তাদের গ্রেফতারের দাবিতে স্থানীয় গ্রামবাসী
মানববন্ধন করেছে| বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার মুন্সিরহাট
ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| এতে ওই গ্রামের ৮
জনের উপর মাদকসেবীদের দফায় দফায় সন্ত্রাসী হামলার দোষীদের গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাখাওয়াত
হোসেন শামীম, বিএনপি নেতা মীর আলমগীর হোসেন, ভেন্ডার এমদাদুল হক
সোহেল, শরিফুল ইসলাম, জামিম শাহ, সাদ্দাম হোসেন, কামরুজ্জামান
সোহাগ প্রমুখ| মানববন্ধনে বক্তারা বলেন, গত (১ জুন) সোমবার যাত্রাপুর
গ্রামের শাহ জাহান মিয়ার বাড়িতে মাদকসেবনকালে স্থানীয় গ্রামবাসী
উপজেলার পৌর এলাকার শ্রীপুর গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ বাবু (২৪),
বাবুল মিয়া ছেলে ইমাম হোসেন (৩২) হারুনুর রশিদের ছেলে মোঃ ওয়াসিম
(৩০) ও পাশ^বর্তী ফেলনা গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ মুসা (২৬) কে
আটক করে পুলিশে সোর্পদ করে|
জানা গেছে, থানা পুলিশ তাদেরকে ওই দিনই ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে
কুমিল্লার আদালতে প্রেরণ করে| আদালত থেকে তারা জামিনে বের হয়ে মঙ্গলবার
দুপুরে অভিযুক্ত মাদকসেবনকারীরা চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সের সামনে
পূর্ব থেকে উৎ পেতে থাকে| এ সময়ে তারা যাত্রাপুর গ্রামের আবুল বাশারের
ছেলে জুনায়েদ হোসেন (২৩) ও ফটিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২১) কে
পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে| পরবর্তীতে ওই মাদকসেবীরা
আবারো জড়ো হয়ে যাত্রাপুর গ্রামে ব্রিজের উপরে পূনরায় দেশীয় অস্ত্র-শস্ত্র
নিয়ে ওই গ্রামের আবদুস ছাত্তারের ছেলে কামরুজ্জামান সোহাগ,
মাহবুবুল হকের ছেলে সাদ্দাম হোসেন, হেলাল মিয়ার ছেলে সায়েম, ছেরাজ
মিয়ার ছেলে মামুনসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে| এই
ঘটনায় জুনায়েদের বাবা আবুল বাশার বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায়
মামলা দায়ের করেন| কিন্তু মামলা দায়ের পরও পুলিশ প্রশাসন কোন আসামী
গ্রেফতার না করায় তারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে মানববন্ধনে উপস্থিত
লোকজন জানান| তারা অবিল¤ে^ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার দাবি
করে|
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন
বলেন, মাদকসেবীদের হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনায় থানায় একটি
মামলা দায়ের হয়েছে| পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত
রয়েছে|
এমরান হোসেন
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...