প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:38 AM
জুলাই শহীদদের স্মরণে লালমাইয়ে কৃষকদলের বৃক্ষরোপণ
কাজী ইয়াকুব আলী নিমেল
‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ এই স্লোগানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুমিল্লার লালমাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।
রবিবার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ও লালমাই উপজেলা কৃষকদলের যৌথ উদ্যােগে লালমাই উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের আহবায়ক মোস্তফা জামান।
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য তোফায়েল মজুমদারের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন হুদা, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কবির মজুমদার, উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কৃষকদল নেতা সেলিম মজুমদার,হানিফ মিয়া,আবুল বাশার, হারুন উর রশীদ প্রমুখ।
জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামান বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে যেসকল শহীদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবুজায়নের নতুন বাংলাদেশ গড়তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যােগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ কাটলে আরও পাঁচটি গাছ লাগাতে হবে। আমরা সকলে মিলে সুন্দর, সবুজ, বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা কৃষকদলের অন্তর্গত বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান
মাহফুজ নান্টু কুমিল্লা।। মাত্র পাঁচটি ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে ২২টিরও বেশি ওষুধ তৈরি ও বাজারজা...
বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্ত...
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন-ডা. ত...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা...
কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন...
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চি...
হোমনায় গ্রামের আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় গতকাল শুক্রবার(১৯ জুন ঘনিয়ার চর গ্রামের আধিপ...
কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর
ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ চালিয়েও কুরাসাওয়ের রক্ষণভাগ ভাঙতে পারছে না ইকুয়েডর। বিশেষ করে গোলরক্ষক...