...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:36 AM

...
ভিক্টোরিয়া কলেজের আর্থিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে সচিত্র সংবাদ সম্মেলন News Image

নিজস্ব প্রতিবেদক

ভিক্টোরিয়া কলেজের আর্থিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে সচিত্র সংবাদ সম্মেলন করেছেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আবু সুফিয়ান। লিখিত বক্তব্যে  তিনি বলেন, পেশায় আমি একজন সংবাদকর্মী। সাম্প্রতিক সময় আমাকে নিয়ে একটি দুর্নীতিবাজ চক্র ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছে। আমি এ বিষয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি চাই। এ সময় শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচীর ঘোষণা দেন।

ফেসবুক বা ইন্টারেটের কল্যাণে কলেজের ২-৩টি ছবি ও খন্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন। শুধু দু'টি ছবি দেখে ক্ষত বিক্ষত ভিক্টোরিয়ার বাস্তব চিত্র আপনারা অনুধাবন করতে পারবেন না। শতবর্ষী এ কলেজ শত সমস্যায় জর্জরিত। বর্তমান অধ্যক্ষ গতবছর  ১২ সেপ্টেম্বর যোগদানের পর ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে এক পরামর্শ সভার আয়োজন করেন। সে সভায় কলেজ বিষয়ে ৬ দফা ও আবাসিক হলের ১০টি সমস্যা সমাধানের লিখিত প্রস্তাব দেন। গত ১১ মাসে এসব বিষয়ে কোন গুরত্ব দেয়নি কলেজ প্রশাসন। সর্বশেষ যে ৯ দফা আন্দোলন বা অধ্যক্ষের বিদায় চাওয়া তা কলেজ প্রশাসনের কর্মফল ও শিক্ষার্থীদের গত ১১ মাসের ক্ষোভের বিস্ফোরণ। আমি গত ৮ বছর ভিক্টোরিয়া সরকারি কলেজের শতাধিক সংবাদ গণমাধ্যমে প্রচার করেছি। হয়েছে, মরে গেছে বা দিবস পালিত এ জাতীয় নিউজে কলেজ প্রশাসনের কোন আপত্তি নেই। ভেঙ্গে গেছে, সংকট, প্রয়োজন এ টাইপের নিউজের জন্য ধন্যবাদ। আর কত টাকায় ক্রয় করেছেন, এ প্রশ্ন  টাকার খাতভিত্তিক বিবরণ চাওয়া যাবে না।  আমি সাংবাদিক, শিক্ষার্থী সর্বোপরি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সরকারি অর্থ জমার খাতভিত্তিক বিবরণ চাই। আয়-ব্যয়ের হিসাব বিবরণ চাই।

তিনি আরো বলেন, মোট চারজনের একটি দুর্নীতিবাজ চক্র কর্মকর্তার কথায় আপনারা কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন না। গত ১১ মাসে শিক্ষার্থীদের কী কল্যাণ করেছেন এ প্রশাসন তার তালিকা করুন। কলেজ ফান্ডে ১২ কোটি টাকার বেশী আছে। পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা বা লাইটিং করার জন্য কতদিন সময় লাগে? অথবা কতো টাকা লাগে? বৃষ্টি শেষে তিনদিনেও পানি নজরুল হলের রুম থেকে যায় না। কলেজে মটর রাখা আছে কার জন্য?

শিক্ষকদের নিয়ে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। যদি ভুল দেখে থাকেন, আমাকে ডেকে নিয়ে শাসন করার অধিকার আছে। তবে মিথ্যাচার করা শিক্ষক শব্দটার সাথে যায় না। আমি মাস্টার্সের একজন বর্তমান শিক্ষার্থী। আমার পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড রয়েছে। আমাকে যিনি বহিরাগত বলেছেন তার বিচার চাই। যে শিক্ষক বলেছেন, আমি সাংবাদিক না। স্যার, তা প্রমাণ করবেন। উপরে থুতু নিক্ষেপ করলে নিজের গায়ে পরে, ঠিক ছাত্রকে গালাগাল করলেও সে দায় শিক্ষককের। এখানের দু'জন শিক্ষক আমার বিরুদ্ধে কর্মস্থলে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। মানববন্ধনে হুমকি দিয়েছেন! সুফিয়ান কেমন করে সাংবাদিকতা করে, তিনি দেখে নিবেন। আমার প্রশ্ন: আমি অপরাধী হলে আমার বিচার আপনারা করুন। অথবা আদালতে পাঠান। কিন্তু রিজিকে আঘাত কেনো? আমার স্ত্রী-সন্তান আছে আমাকে কেনো কর্মহীন করে দিবেন? এ কি শিক্ষক চরিত্রের সাথে যায়? ফাঁসির আসামিও কারাগারে বসে কর্মকরেন!

এ সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, কলেজ শিবির সভাপতি মনির হোসেন, জুলাই যোদ্ধা মো. তামিম হোসেন। সর্বশেষ কর্মসূচী ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতা মো. আরিফুল হোসেন। সোমবার থেকে কলেজে অবস্থান বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান। মঙ্গলবারের মধ্যে অধ্যক্ষ বিদায় না হলে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir