প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Jun 2026, 9:13 PM
জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীত চলাকালে কেবল শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মাঠে নামতে হতো| কোচিং স্টাফসহ বাকিরা দাঁড়াতেন দলের ডাগআউটের সামনে| তবে এবারের ২০২৬ বিশ^কাপে ফুটবলের এই রীতিতে পরিবর্তন দেখা যাবে| মেগা টুর্নামেন্টটিতে স্কোয়াডের আকার ২২ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে, জাতীয় সঙ্গীতের সময় তাদের সবাইকে মাঠে নামতে হবে| ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ^কাপের ২৩তম আসর বসবে| মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ¯^াগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা| এই ম্যাচে প্রথমবার স্কোয়াডের প্রত্যেক সদস্যকে মাঠে নামতে হবে জাতীয় সঙ্গীতের সময়| আর দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন| ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ফিফা বিশ^কাপ যেহেতু বিস্তৃত হচ্ছে, আমরা খেলাটি উপভোগের পদ্ধতিতেও নতুনত্ব যোগ করছি| জাতীয় সঙ্গীতের সময় সকল খেলোয়াড় ও রেফারি মুখোমুখি হয়ে মাঝখানের বৃত্তে দাঁড়ানোর মাধ্যমে ঐক্য, গর্ব এবং প্রত্যেক দল ও খেলোয়াড়ের আবেগের প্রতিফলন ঘটবে| সকল খেলোয়াড় এবং ভক্তদের নিয়েই ফিফা বিশ^কাপ এবং ম্যাচ পূর্ববর্তী এই আয়োজনে সেটা ফুটে উঠবে|’ এবারের বিশ^কাপে এটাই প্রথম নতুন উদ্ভাবন নয়, এর আগে ফিফা বিশ^কাপ ফাইনালের বিরতির সময় সুপার বোল-এর ধাঁচে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল, যেখানে ম্যাডোনা ও শাকিরার মতো তারকারা অংশ নেবেন| ফিফার এই মেগা ইভেন্টে ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের বড় মহাযজ্ঞ চলবে| প্রথমবারের মতো বিশ^কাপ আসর বসছে তিন দেশে এবং উদ্বোধনী অনুষ্ঠানও তিন দেশে হবে পৃথকভাবে| বিশ^কাপের ম্যাচ চলাকালে মাঠেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে| কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনার জন্য ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) থাকবে, পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য থাকবে সময়সীমা এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...