প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Jun 2026, 9:14 PM
বিশ্বকাপে নিষিদ্ধ হলো ভুভুজেলা বাশি
ফুটবল মাঠে খেলার দেখার পাশাপাশি উৎসব করতেই যান দর্শক-সমর্থকরা| বাঁশি, আতশবাজি নিয়ে গ্যালারিতে ঢোকেন তারা| ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ^কাপে যেমন ভুভুজেলা বাঁশির আবির্ভাব হয়েছিল| বেশ আলোচিত হয়েছিল ল¤^া প্লাস্টিকের এই বাঁশি| কিন্তু আসন্ন বিশ^কাপে স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সব ভেন্যুতে ভুভুজেলা নিষিদ্ধ করেছে ফিফা| দক্ষিণ আফ্রিকান ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ভুভুজেলা| দক্ষিণ আফ্রিকায় বিশ^কাপে এটি ঝড়ের বেগে আলোচনায় আসে| কিন্তু একঘেয়ে টানা শব্দের জন্যে এটি সমালোচিত হয়, মৌমাছির ঝাঁকের সঙ্গে তুলনা করা হয় এই শব্দকে| ভুভুজেলার পাশাপাশি অন্য বাঁশি, এয়ার হর্ন ও অন্য মাত্রাতিরিক্ত শব্দ ˆতরি করে এমন ডিভাইস ১৬ বিশ^কাপের সব ভেন্যুতে নিষিদ্ধ করা হয়েছে| এছাড়া লেজার বিম, লেজার পয়েন্টার্স কিংবা এই ধরনের কিছুও নিষিদ্ধ হয়েছে| শরীরে আঁকিবুকি ও ট্যাটুকে পোশাক হিসেবে তুলে ধরা যাবে না| নগ্ন হয়ে দৌড়ানো, নগ্নতা প্রদর্শন কিংবা শরীরের গোপন অংশ প্রদর্শন করতে পোশাক খোলাও যাবে না| নিরাপত্তাঝুঁকির কথা ভেবে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলও ভেন্যুতে ব্যবহার করতে পারবেন না দর্শকরা| আচরণবিধি অনুযায়ী, এই নিয়মগুলো লংঘন করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না বা বের করে দেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...