প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Jun 2026, 8:29 PM
অধিনায়ক মার্শ ও হেডকে ছাড়াই ঢাকায় অস্ট্রেলিয়া
এফএনএস স্পোর্টস:
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে মঙ্গলবার দুই দফায় বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল| তবে অস্ট্রেলিয়ার বিশাল বহরে ছিলেন না অধিনায়ক মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড| তারা এখনও ঢাকায় দলের সঙ্গে যোগ দেননি| পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মঙ্গলবার সরাসরি বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দলের বড় অংশ| আরেকটি অংশ এসেছে অস্ট্রেলিয়া থেকে| আইপিএল খেলার পর বিশ্রাম পেয়ে পাকিস্তান সফরে ছিলেন না হেড| ওই সিরিজের স্কোয়াডে থাকলেও পরে অ্যাঙ্কেলের চোটের কারণে ছিটকে যান মার্শ| পাকিস্তান সিরিজে না থাকা এই দুই ক্রিকেটারের অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা| বাংলাদেশে তাদের দলের সঙ্গে যোগ না দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের যাতায়াতের দায়িত্বে থাকা বিসিবি কর্মকর্তারা| কখন তারা দলের সঙ্গে যোগ দেবেন, তা নিয়ে চূড়ান্ত তথ্য এখনও নেই তাদের কাছে| মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ| সিরিজের জন্য রবিবার থেকে প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়ানরা| সিরিজের বাকি দুই ম্যাচ আগামী বৃহস্পতিবার ও শনিবার| সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে| এরপর টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ
এফএনএস বিদেশ: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরা...
শুধু বিয়ের অনুমতি নিতেই ২ কোটি খরচ করলেন টেইলর সুইফট
দিন কয়েক ধরেই বিশ^জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে| নিউইয়র্ক...
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি
রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না| তাদের অনুপস্থিতিতে ব্রাজিলের হেক্সা শিরোপ...
বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন| সেই সুবাদে এগিয়েও যায় ২০১০ সালের বিশ^চ্যাম্পিয়নরা|...
সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন রণতরী যুক্ত হলো ভারতে
এফএনএস বিদেশ: ভারতীয় সামরিক বাহিনীর নৌবহরে সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি রণত...
ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘোষণা তুরস্কের
এফএনএস বিদেশ: ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন তার্কির পররাষ্ট্রমন্ত্রী হ...