প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2026, 12:08 AM
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর জমিদার বাড়িতে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবল¤^ীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব| শুক্রবার (২৪ জুলাই) মুরাদনগর উপজেলার জাহাঁপুর ইউনিয়নের জাহাপুরের জমিদার বাড়িতে বিকাল ৫ ঘটিকার সময় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ এই রথযাত্রা উৎসব| এর আগে গত ১৬ জুলাই জাহাপুরের জমিদার বাড়িতে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়|
উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজক কমিটি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন
করে| সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়
অনুষ্ঠানমালা| এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়
অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ|
সনাতন ধর্মাবল¤^ীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর|
জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর| তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর| তার
অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়| জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না| এ
বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন
ধর্মাবল¤^ীরা|
জাহাপুর জমিদার বাড়ির বংশধর খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন
কুমার রায় বলেন, ১১১ আগে থেকে এই রথযাত্রা উৎসব হয়েছে আসছে| এখানে
প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসব পালিত হয়| সারা দেশ
থেকে ভক্তরা এই উৎসবে অংশগ্রহণ করেন| রথযাত্রাকে কেন্দ্র করে এখানে মেলা
বসে| মেলায় সকল ধর্মাবল¤^ীর লোকজন আসেন|
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে
শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা| পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ
দেবের রথযাত্রার প্রচলন হয়| বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...