...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2026, 12:15 AM

...
ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের প্রধান ২০ জন কর্মকর্তাদের মধ্যে ৫ জনই স্থায়ীভাবে নেই।এই ৫টি দপ্তরগুলোতে ভারপ্রাপ্ত  বা অতিরিক্ত দায়িত্ব দিয়ে জোড়াতালি দিয়ে চালাচ্ছে উপজেলা প্রশাসন।

ফলে,প্রশাসনিক বিশৃঙ্খলা, সমন্বয়হীনতা থাকায় কার্যত অচল হয়ে পড়েছে প্রশাসন।ভারপ্রাপ্তের ভারে রীতিমতো 
ন্যুয়ে পড়েছেবাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড। যারা দায়িত্ব পালন করছেন,তারাও অতিরিক্ত কাজের চাপে হিমশিম খাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক  একাধিক কর্মকর্তা কালের কন্ঠ কে জানান।

আর এতে মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে ১৩ টি ইউনিয়নের সাড়ে ৩ লাখ মানুষ। যথেষ্ট সংখ্যক কর্মকর্তা না থাকায়  চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা গ্রহীতারা। 

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন যাবত বাঞ্ছারামপুর উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোস্তাইন বিল্লাহ বদলী হয়ে হয়ে চলে যাবার পর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন ভেটেনারী সার্জন ডা. সেরদাতুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম বদলী হয়ে যাবার পর ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন আক্কাস আলী। তিনি ২ উপজেলায় কর্মরত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো ফারুক আহমেদ বদলীজনিত কারনে অন্যত্র চলে যাবার পর অতিরিক্ত দায়িত্ব নেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনিও ২ উপজেলায় কর্মরত। তিনি সপ্তাহে ১দিন বাঞ্ছারামপুরে অফিস করেন।
চলমান এইচএসসি পরীক্ষা তাই চলছে ট্যাগ অফিসার দিয়ে।
মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা বাঞ্ছারামপুর উপজেলার পাশাপাশি নবীনগরে দায়িত্ব পালন করতে যেয়ে হিমশিম খাচ্ছেন। 
উপজেলা বন কর্মকর্তা মো গিয়াসউদ্দিনের দেখা পাওয়া ভার।জানা গেছে তিনি বাঞ্ছারামপুর উপজেলা ছাড়াও আরো ৩ টি উপজেলার দায়িত্বে আছেন। 

দূর্ণীতি প্রতিরোধ কমিটি (দুদকের অঙ্গ সংগঠন)  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন রিপন বলেন,
একটি উপজেলা প্রশাসনের  ৫টি গুরুত্বপূর্ণ পদই যদি ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলে সেখানে সরকারি বা নাগরিক সেবা বলতে আর কি থাকে?

অনুযোগের সুরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শামিম শিবলী বলেন,
'প্রশাসনে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘসূত্রিতা, সিদ্ধান্তহীনতা ও জবাবদিহিতার অভাবেই মূলত নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থায়ী নিয়োগ বা পূর্ণ ক্ষমতার অনুপস্থিতি অনেক সময় কাজের গতি কমিয়ে দেয়। '

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো তারিকুল ইসলাম বলেন, 'বিষয়টি নিয়ে আমরাও সমস্যায় আছি।বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে মহাসংকটে আছি।কারন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একদিন আসেন।সবকিছু মিলিয়ে  আমরা দম ফেলার সময় পাচ্ছি না।'

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো.আবু সাঈদের ভাষ্য, 'প্রশাসনের এতোগুলা পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চালালে সমস্যা তো হবেই।তবে,এটি তো পরিকল্পনা  প্রতিমন্ত্রীর এলাকা।আমরা শীঘ্রই শুন্যপদ পূরনে চাহিদাপত্র সব বিভাগের  সাথে কথা বলে জানাব।আশাকরি, পদগুলো  পূরণ হয়ে যাবে।'

স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি মুঠোফোনে বলেন, "বিষয়টি আমি গুরুত্ব সহ দেখছি।খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ৫ টি সরকারি কর্মকর্তা পূরনের জন্য বলা হবে।
যেনো সেবামূলক কার্যক্রমে কোনো স্থবিরতা দেখা না দেয়।"


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir