প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 6 Jun 2026, 9:14 PM
ইরানের রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের
এফএনএস বিদেশ :
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলে কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে| এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে| খবর বার্তা সংস্থা এএফপি’র| যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী প্রথমে হরমুজ প্রণালীর দিকে নিক্ষেপ করা ইরানের চারটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করে| এরপর ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়| এ সব স্থাপনা গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত| বিবৃতিতে বলা হয়, ওই ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল| তাই সম্ভাব্য আরও হামলা ঠেকাতে রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়| এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি গতকাল শনিবার জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে| অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী গতকাল শনিবার ভোরে জানায়, তারা ‘শত্রুদের’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে| এর কয়েক দিন আগেই কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়| কুয়েত সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে| তবে হামলার উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি| উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, স্থায়ী সমঝোতার লক্ষ্যে চলমান আলোচনা এখনো সফল হয়নি| এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ¯^ীকার করেছেন যে, ইরানের এখনো যুদ্ধক্ষমতা রয়েছে| তিনি আরও বলেন, ‘তাদের কিছু ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন আছে| শতাংশের হিসেবে হয়তো ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে|’এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করে, তারা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে| তবে যুক্তরাষ্ট্র তা অ¯^ীকার করেছে| এর দুই দিন আগে কুয়েত জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে| একে তারা ‘জঘন্য ইরানি আগ্রাসন’ বলে উল্লেখ করে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...