প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jun 2026, 8:51 PM
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মেডিকেল সরঞ্জামের গুদাম
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেডিকেল সরঞ্জাম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| এতে স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে| আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের আরও কয়েকটি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ| স্থানীয় সময় গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরে অবস্থিত মেডলাইন-এর বৃহৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে আগুনের সূত্রপাত হয়| সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান চিকিৎসা ও অস্ত্রোপচার-সংক্রান্ত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদাম| আগুন পরে সড়কের অপর পাশে অবস্থিত ফেডএক্স-এর একটি স্থাপনায় ছড়িয়ে পড়লেও দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত তা নিয়ন্ত্রণে আসে| সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির ফায়ার চিফ র্যান্ডাল ব্র্যাডলি এসব তথ্য জানান| ট্রেসি পুলিশ বিভাগের সার্জেন্ট মাইকেল রিচার্ডস জানান, প্রবল বাতাসে আগুনের ছাই ও জ্বলন্ত কণা ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়| তাই এলাকার একটি বড় অংশ খালি করে দেয় কর্তৃপক্ষ| মেডলাইন এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে কর্মরত তাদের সব কর্মী নিরাপদে আছেন| প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমš^য় করছি| নতুন তথ্য পাওয়া গেলে আমরা তা জানাব|’ উল্লেখ্য, ল্যাটেক্স গ্লাভস, মাস্ক, অস্ত্রোপচারের যন্ত্রপাতি এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে থাকে মেডলাইন| কোভিড-১৯ মহামারির সময় জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...