...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jun 2026, 8:52 PM

...
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:

বৃহত্তম শেয়ারবাজার নাসডাকে তালিকাভুক্তির (আইপিও) পর কাগজে-কলমে বিশে^র প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন বিশে^র শীর্ষ ধনী ইলন মাস্ক| স্পেসএক্সের ইতিহাসে এ তালিকাভুক্তির ঘটনা প্রথম| গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু| এতে বলা হয়, স্পেসএক্স প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে বিবেচিত হচ্ছে| এই মূল্য নির্ধারণের ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার| ‘এসপিসিএক্স’ প্রতীকে নাসডাকে লেনদেন শুরু হলে স্পেসএক্স বিশে^র সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে| আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, তালিকাভুক্তির পর মাস্কের কাছে প্রায় ৮৪ কোটি ৯৫ লাখ ক্লাস-এ শেয়ার এবং ৫৫৭ কোটি ক্লাস-বি শেয়ার থাকবে| এর মাধ্যমে তিনি কোম্পানির মোট ভোটিং ক্ষমতার ৮৪ দশমিক ৪ শতাংশ নিয়ন্ত্রণ করবেন| আইপিও মূল্যে মাস্কের স্পেসএক্সে থাকা শেয়ারের মূল্য দাঁড়ায় প্রায় ৮৬৬ দশমিক ৫ বিলিয়ন ডলার| এ ছাড়া টেসলায় তার প্রায় ৭১ কোটি ৭১ লাখ শেয়ার রয়েছে| টেসলার সাম্প্রতিক শেয়ারমূল্য ৩৯৯ দশমিক ১৫ ডলার ধরে এই অংশীদারিত্বের মূল্য প্রায় ২৮৬ দশমিক ২ বিলিয়ন ডলার| ফলে স্পেসএক্স ও টেসলায় মাস্কের মোট সম্পদের কাগুজে মূল্য প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে| তবে এই সম্পদের হিসাব অনেকটাই তাত্ত্বিক| এটি মূলত স্পেসএক্সের বাজারমূল্য এবং টেসলার শেয়ারদরের ওপর নির্ভরশীল| এছাড়া এতে স্পেসএক্সের কিছু কর্মদক্ষতাভিত্তিক শেয়ার পুরস্কারও অন্তর্ভুক্ত রয়েছে| এসব লক্ষ্যের মধ্যে রয়েছে কোম্পানির বাজারমূল্য সংক্রান্ত নির্দিষ্ট লক্ষ্য পূরণ, মঙ্গল গ্রহে অন্তত ১০ লাখ মানুষের স্থায়ী মানব বসতি স্থাপন এবং পৃথিবীর বাইরে বৃহৎ পরিসরের তথ্যপ্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার মতো প্রকল্প| এসব শর্তসাপেক্ষ শেয়ার বাদ দিলে মাস্কের সম্পদের মূল্য ট্রিলিয়ন ডলারের নিচে অবস্থান করবে| অন্যদিকে, দ্রুত রাজ¯^ বৃদ্ধি পেলেও স্পেসএক্স এখনও লোকসানী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে| ২০২৫ সালে কোম্পানিটির রাজ¯^ ১৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ২০২৪ সালের ১৪ বিলিয়ন ডলার থেকে বেশি| তবে একই সময়ে কোম্পানির নিট লোকসান বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার, যেখানে আগের বছর ৭৯ কোটি ১০ লাখ ডলার মুনাফা হয়েছিল| ২০০২ সালে ইলন মাস্ক প্রতিষ্ঠিত স্পেসএক্স শুরুতে মহাকাশ উৎক্ষেপণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মঙ্গলগ্রহে মানব বসতি স্থাপনের মতো দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে কাজ করছে| এই আইপিও ২০১৯ সালে সৌদি আরামকোর রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারবাজারে তালিকাভুক্তির ঘটনা হিসেবে স্থান করে নিয়েছে| স্পেসএক্সের তালিকাভুক্তির আগেও ইলন মাস্ক বিশে^র সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন| তবে নতুন এই আইপিও তার সম্পদের কাগুজে মূল্যকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যেখানে এর আগে কোনো ব্যক্তি এত সংখ্যক ˆবশি^ক সম্পদের তালিকায় পৌঁছাতে পারেননি|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir