প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 9:57 AM
মহাসড়কের গৌরিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, একজন নিহত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪২) নামে একজন নিহত হয়। তার বাড়ি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায়।
সোমবার বিকেল সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন। তিনি জানান, দুর্ঘটনার পর সাইফুল ইসলামকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। বিকেল সাড়ে ৫ টার দিকে আইননানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এ বিষয়ে জানে না পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঢাকামূখী ছিলো। উল্টোদিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কেটে যাওয়ার সময় প্রাইভেটকারটি খাদে গিয়ে পড়ে। খাদে প্রচুর পানি ও কচুরীপানা থাকায় সেখান থেকে উদ্ধার করতে দেরি হয়ে যায়।
এদিকে নিহত সাইফুলের স্বজনরা দাবি করেন, জরুরী কাজে সাইফুল ঢাকা যাচ্ছিলো। পথে দুর্ঘটনায় তিনি মারা যান। তার সাথে বেশ কিছু টাকা ছিলো। সেগুলো আর পাওয়া যায়নি। এদিকে সাইফুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। নিহত সাইফুল স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। তিনি ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...