প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:10 AM
সাবেক এমপি অধ্যাপক ইউনুসের সহধর্মিণী লুৎফুন্নেছার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইউনুসের সহধর্মিণী, শিক্ষানুরাগী ও সমাজসেবী বেগম লুৎফুন্নেছা ইউনুসের ১৩তম মৃত্যুবার্ষিকী সোমবার (২২ জুলাই) নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
২০১২ সালের এই দিনে (২২ জুলাই) কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে নরসিংদীর বোলতা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দুর্ঘটনায় তাঁর মৃত্যু কুমিল্লাসহ বৃহত্তর সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন অধ্যাপক মো. ইউনুসের জীবনের নির্ভরযোগ্য সঙ্গী, একজন মানবিক গুণসম্পন্ন, শিক্ষাবান্ধব ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ নারী।
তাঁর স্মরণে আজ কুমিল্লার বুড়িচং উপজেলার গোপিনাথপুর গ্রামে অধ্যাপক ইউনুস এমপি’র নিজ বাড়িতে আয়োজন করা হয় কোরআন খতম, কবর জিয়ারত এবং দোয়া মাহফিল। এতে অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম লুৎফুন্নেছা ইউনুসের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আত্মত্যাগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন নিঃস্বার্থ সমাজসেবী যাঁর অবদান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এ উপলক্ষে অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয়, মহানগর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব্যবধান আর ঘুচাতে পারল ন...
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...