...
শিরোনাম
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট ⁜ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য ⁜ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই ⁜ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি ⁜ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ ⁜ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর ⁜ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ ⁜ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা ⁜ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ⁜ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা ⁜ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ⁜ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ ⁜ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:09 AM

...
বুড়িচংয়ে একটি কাঁচা রাস্তা পাকা না হওয়ায় ৪৫ পরিবারের দীর্ঘদিনের চরম দুর্ভোগ News Image

কাজী খোরশেদ আলম

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর -বেলবাড়ি  থেকে ভৈরবপুর গ্রামে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা বা সংস্কার না হওয়ায়  ছোট-বড় গর্তে ভরে গেছে সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস বাজারে যাতায়াতকারী গ্রামের ৪৫ টি পরিবারসহ এলাকার কয়েকশত মানুষকে এই কাঁদামাখা, ভাঙা রাস্তা দিয়ে চলাচল  করতে হচ্ছে। এতে সময় অর্থ দুই- অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী , ব্যবসায়ী জরুরি সেবা পরিবহন। সরেজমিনে গিয়ে দেখা যায়, অঞ্চলের বাসিন্দাদের উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তাটি হচ্ছে (পাহাড়পুর- বেল বাড়ি) সংযোগ সড়ক এই সড়কটি দিয়ে ভৈরবপুর গ্রামের মানুষদের ফকির বাজার আসতে হয়। আর ফকির বাজার থেকে উপজেলা বা জেলা সদরে যেতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির কয়েক জায়গায় ভেঙে গেছে, রয়েছে বড় বড় গর্ত আর  রাস্তাটি কাঁচা হওয়ায় একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে ফলে  ঝুঁকিপূর্ণ হয়ে উঠে পথচলা।

স্থানীয় এলাকাবাসির উদ্যোগে কয়েকবার মাটি ফেলে সংস্কার করলেও বর্তমানে বৃষ্টির পানিতে রাস্তাটির দু'পাশ দিয়ে মাটি নেমে গেছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপায় না থাকায় এক প্রকার ঝুঁকি নিয়েই বর্তমানে যানবাহন পথচারীরা চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, আমরা উপজেলার একেবারে পূর্বাঞ্চল এবং ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম।   গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘ ৫০ বছর ধরে জনপ্রতিনিধি কিংবা সরকারিভাবে  কোন উন্নয়নের  ছোঁয়া লাগেনি। বর্তমানে রাস্তাটির অবস্থা ভয়াবহ। ভৈরবপুরবাসির দুঃখ দীর্ঘ দিন ধরে এই কাঁচা রাস্তাটি পাকা বা সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও  কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। "প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো অটো রিকশা কখনো বা মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে।" এই রাস্তা দিয়ে এখন আর কোনো গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের যাতায়াত যোগাযোগের একমাত্র সড়কটির  বেহাল দশা এবং সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় শুধু   ভোগান্তির কারণ হয়েই দাঁড়ায় না। স্কুল , কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র/ছাত্রীরা পরছেন বিপাকে, বঞ্চিত হচ্ছেন লেখাপড়া থেকে। ভারতের সীমান্তবর্তী হওয়ায় সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত এবং জনপ্রতিনিধিদের কাছ থেকেও বঞ্চিতের শিকার এলাকার জনগণ। এই গ্রামের বাসিন্দারা প্রায় সবাই কৃষি কাজের সাথে জড়িত। অল্প সংখ্যক মানুষ, চাকরি এবং প্রবাসে থাকলেও অনেকে ব্যবসা-বাণিজ্য করে জীবন ধারণ করে। কৃষক ব্যবসায়ী প্রত্যেকের ফসল পণ্য পরিবহনের, মানুষের যাতায়াতের এবং শিক্ষার্থীদের স্কুল, কলেজ মাদ্রাসায় যাওয়া আসার একমাত্র উপায় এই রাস্তাটি। উপজেলার বাকশীমূল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (পাহাড়পুর -বেলবাড়ি) পূর্বপাশ থেকে ভৈরবপুর মৃত আবদুর রহমান মাষ্টার বাড়ি পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তা পাকা হলেই তাদের দুঃখ - দুর্দশা লাঘব  হতে পারে। রাস্তাটি বর্ষাকালে একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তটি এতটাই কর্দমাক্ত হয়ে পড়ে যে তাতে ফসলের জমিতে চাষ করার ট্রাক্টর ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে পারে না। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে গ্রামের মনুষজন।

বিষয়ে জানতে চাইলে,উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর মেঠোফোনে জানান, কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাটির কাঁচা এক কিলোমিটার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি পাশ করা হলে এরপর এস্টিমিট রেডি করে টেন্ডার আহ্বান করা হবে এবং এলাকাবাসীর এতদিনের ভোগান্তি লাঘব হবে



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট

মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...

হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি  আলোচিত  ট্রিপল মার্ডারের রহস্য
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...

মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...

গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
➤ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
➤ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
➤ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
➤ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
➤ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর
➤ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ
➤ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা
➤ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
➤ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা
➤ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল
➤ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir