...
শিরোনাম
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 7:37 AM

...
কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি News Image
কথা দিয়ে কথা রাখলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। গত ১৩ জুন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার  বাঞ্ছারামপুরে এক সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আরো দু'জন চিকিৎসক যোগদান করাবেন।যেনো নরমাল ডেলিভারির পাশাপাশি অপারেশন করা যায়। সে অনুযায়ী সিজারিয়ান সংশ্লিষ্ট দু'জন চিকিৎসক আজ যোগদান করেছেন।
অবহেলিত ও চিকিৎসক সংকটে হাবুডুবু খাওয়া হাসপাতালে ৩৪ জন চিকিৎসকের স্থলে এতোদিন ১৭ জন চিকিৎসক ৩ উপজেলার ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা দিতে যেয়ে ৫০ শয্যার হাসপাতালটির চিকিৎসকরা হিমশিম খাচ্ছিলো।রোগীরাও সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। আজ শুক্রবার রাত সাড়ে দশটায় আকস্মিক পরিদর্শনকালে কালের কন্ঠ কে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, হাসপাতালটিতে দু'জন চিকিৎসক যোগদান করায় কিছুটা হলেও সংকট কাটবে।গর্ভবতীরা চিকিৎসা সেবা পাবে।  খুব শীঘ্রই আরো চিকিৎসক ও অন্যান্য ষ্টাফ আনার প্রক্রিয়া  চলছে। 
বাঞ্ছারামপুর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) ডাক্তার রঞ্জন বর্মন বলেন, গতকাল 
ডা.মো.হাবিবুর রহমান ( এ্যানেসথেসিয়া) এবং ডা. সুষ্মিতা সাহা ( গাইনী এন্ড অবস্) যোগদান করেছেন।এখন থেকে সরকারি এই হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো সম্ভব। 

রাতে আকস্মিক পরিদর্শনের সময় 
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি কালের কন্ঠকে জানান, "সারা দেশে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালটি প্রথম পর্যায়ের ১০টির মধ্যে রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।এখন থেকে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হবে। সে অনুযায়ী ডাক্তার নিয়োগ দিয়ে জনগনকে দেয়া ওয়াদা রাখার চেষ্টা করলাম।এখন থেকে দরিদ্র রোগীদের  অপারেশন করাতে আর ঢাকায় যেতে হবে না, খরচও তাঁদের লাগবে না।"


মেঘনা নদীতে সেতু নির্মাণ হলে বাঞ্ছারামপুর ঢাকার কাছে চলে আসবে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাঞ্ছারামপুরে সৃষ্টি হবে নতুন বিনিয়োগের ক্ষেত্র। বিশেষ করে যেসব অনাবাদি জমি আছে, সেগুলোতে মিল–কারখানা স্থাপিত হবে। বিভিন্ন রকম বিনিয়োগ হবে। এর জন্য ইতোমধ্যে বাঞ্ছারামপুর -নবীনগর পর্যন্ত রাস্তা প্রশস্তের জন্য গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। 
তিনি আরো বলেন,পৌরসভার ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরে পেতে খুব শীঘ্রই নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ে ( হাটার রাস্তা)  নির্মাণ করা হবে।"
এসময়  হকারদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর রাতের এই পরিদর্শনের সময় বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক  রবিউল হাসান ভূইয়া, ওসি তদন্ত আবু সাইদ, হাসপাতালের চিকিৎসকবৃন্দ,সংবাদকর্মী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা,ভিপি মজিব,সালাউদ্দিন আহমেদ বাসু, গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক শামীম শিবলী, আব্দুল কাইয়ুম সহ অনেকে উপস্থিত ছিলেন। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

লালমাইয়ে  অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্স...

​মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir