প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 7:38 AM
বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বারেশ্বর চৌমুহনী রাস্তার ইউনি ব্লক দ্বারা নির্মান কাজের প্রধান অতিথি হিসেবে
গতকাল ১৯ জুন উদ্বোধন করেন
কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
বুড়িচং বারেশ্বর চৌমুহনীর পূর্ব পাশে পাঁচোড়া সড়কে দীর্ঘদিন থেকে চলে আসা জলাবদ্ধতা ও খানাখন্দকের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করতে হতো।
একটু বৃষ্টিতেই বারেশ্বর চৌমুহনীর পাঁচোড়া শংকুচাইল সড়কটি ব্যাপক জলাবদ্ধতা ও খানাখন্দকের সৃষ্টি হয়ে জনগণ ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তো । অথচ কুমিল্লা মিরপুর সড়কের বারেশ্বর চৌমুহনীর পাঁচোড়া শংকুচাইল সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ও যানবাহন চলাচল করে। প্রতিদিন বারেশ্বর,লড়িবাগ,সাহেবাবাদ, টাকই,রহমতপুর এলাকার জনসাধারণের পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল,শশীদল, আনন্দপুর, তেতাঁভূমির জনগণ ও নিকটবর্তী জেলা সদর ও ঢাকা যাওয়ার ক্ষেত্রে বারেশ্বর চৌমুহনীর এ সড়কটি ব্যবহার করে আসছে। কিন্তু বর্ষার এ মৌসুমে একটু বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে জনগণ ও যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অযোগ্য হয়ে পড়ে। তাদের এই দুর্দশার কথা চিন্তা করে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন এর নিকট বিষয়টি বারেশ্বর গ্রামের কামাল চেয়ারম্যান অবহিত করলে তাৎক্ষণিক স্থানীয় এমপির নির্দেশনায় বুড়িচং উপজেলা পরিষদের বাস্তবায়নে এ মেরামতের কাজ হাতে নেওয়া হয়। স্থানীয় এমপি তার বক্তব্য বলেন- অচিরেই বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া শংকুচাইল সড়কের কাজ ও হাতে নেওয়া হবে।
উদ্বোধনের প্রাক্কালে এক আলোচনা সভা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সার্বিক দায়িত্বে ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন। পরিচালনায় ছিলেন বারেশ্বর গোল্ডেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসাইন।
এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক,উপজেলা আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, মো: কামরুল হাসান মাস্টার,
উপজেলা যুবদল নেতা মোঃ কবির হোসেন, বিএনপি নেতা আবু তাহের মেম্বার,মোঃ মোশারফ হোসেন মেম্বার, ,বিএনপি নেতা মোঃ মোবারক হোসেন সরকার, কৃষক দল নেতা মোঃ মাসুক আলম, মোঃ জাকির হোসেন(অব.আর্মি),
জহির উদ্দিন, মোঃ ময়নাল হোসেন,
সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, সাংবাদিক গিয়াস উদ্দিনসহ এ সময় বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...