প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Jun 2026, 8:02 PM
এ সপ্তাহের ওটিটি
এফএনএস বিনোদন:
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে| এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট| বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে|
হেডলাইন (বাংলা সিরিজ)
মুক্তি: হইচই
অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা, শ্যামল মাওলা
গল্পসংক্ষেপ: বিশাল এক মানি লন্ডারিং সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে তরুণ রিপোর্টার সামিউল| কিন্তু তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায় পত্রিকা থেকে| অন্যদিকে তার ইনভেস্টিগেশন পার্টনার পোড়খাওয়া সাংবাদিক জহির বাধ্য হয় গা ঢাকা দিতে| তাদের ধরার জন্য হন্যে হয়ে পিছু লেগেছে দুর্নীতিবাজ ডিবি কর্মকর্তা|
হাউস অব দ্য ড্রাগন সিজন ৩ (ইংরেজি সিরিজ)
মুক্তি: এইচবিও ম্যাক্স
অভিনয়: ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসেন্ট প্রমুখ
গল্পসংক্ষেপ: গেম অব থ্রোনসের ২০০ বছর আগের ঘটনা নিয়ে ˆতরি হয়েছে হাউস অব দ্য ড্রাগন| তৃতীয় সিজনে টারগেরিয়ান গৃহযুদ্ধের এমন এক ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে, যা আগের সিজনগুলোর চেয়েও ভয়াবহ| বড় অংশজুড়ে আছে সমুদ্র ও আকাশে ড্রাগনদের মহাকাব্যিক লড়াই ব্যাটল অব দ্য গুলেট| মোট পর্ব আটটি, একটি করে মুক্তি পাবে প্রতি রোববার|
ইন দ্য ল্যান্ড অব দান্তে (ইংরেজি সিনেমা)
মুক্তি: নেটফ্লিক্স
অভিনয়: অস্কার আইজ্যাক, গাল গাদত, জেরার্ড বাটলার, আল পাচিনো
গল্পসংক্ষেপ: ইতালীয় কবি দান্তের বিখ্যাত মহাকাব্য ‘ডিভাইন কমেডি’র পাণ্ডুলিপি আবিষ্কার করে ভ্যাটিকানের এক যাজক| পাণ্ডুলিপিটি চুরি করে পালানোর চেষ্টা করে নিউইয়র্কের এক মাফিয়া| একই সঙ্গে ১৪০০ শতাব্দীর টাইমলাইনে দেখানো হয় কীভাবে কবি দান্তে তার ডিভাইন কমেডি লেখার জন্য অনুপ্রেরণা খুঁজছিলেন|
দ্য শিপ ডিটেকটিভস (ইংরেজি সিনেমা)
মুক্তি: প্রাইম ভিডিও
অভিনয়: হিউ জ্যাকম্যান, নিকোলাস ব্রাউন, নিকোলাস গ্যালিটজাইন
গল্পসংক্ষেপ: মেষপালক জর্জ তার প্রিয় ভেড়াগুলোকে প্রতি রাতে রহস্যগল্প পড়ে শোনাত| একদিন রহস্যজনকভাবে খুন হয় জর্জ| তদন্তকারীদের চোখে ঘটনাটি রহস্যময় মনে হলেও, ভেড়ারা বুঝতে পারে এটি একটি হত্যাকাণ্ড| খুনিকে খুঁজে বের করতে ভেড়ারা নিজেরাই গোয়েন্দা হিসেবে কাজ শুরু করে|
লিঙ্গম (তামিল সিরিজ)
মুক্তি: জিও হটস্টার
অভিনয়: কাথির, দিব্যা ভারতী, পূর্ণিমা রবি
গল্পসংক্ষেপ: একজন কাবাডি চ্যাম্পিয়নকে মিথ্যা অপরাধে ফাঁসিয়ে দেওয়া হয়| এরপর তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয়| না চাইতেও অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে সে| ধীরে ধীরে হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট| একই সঙ্গে সিরিজটির বাংলা ভাষায়ও মুক্তি পাবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...