প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Jun 2026, 8:07 PM
বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
এফএনএস বিনোদন:
ব্যক্তিগত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল জর্জ লিংকন ডি কস্তা| গতকাল বুধবার রাতে আর্টসেলের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানান লিংকন| ওই ভিডিও বার্তায় তাঁর সঙ্গে যুক্ত ছিলেন আর্টসেলের অন্য সদস্যরা| লিংকনের জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন|
বছরখানেক ধরে মঞ্চে অনিয়মিত আর্টসেল| সর্বশেষ গত নভে¤^রে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল ব্যান্ডটি| এর আগে থেকেই কানাডায় আছেন লিংকন| জানালেন, সেখানে তাঁকে থাকতে হবে আরও বেশ কিছু সময়| এ কারণে ব্যান্ডের লাইভ পারফরম্যান্স যেন থেমে না যায়, সেই লক্ষ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন নতুন ভোকালকে যুক্ত করার|
ভিডিও বার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এত দিন থাকা| কিন্তু জীবনে চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না| এটা সময়ের দাবি|’
¯^াভাবিকভাবেই কোনো ব্যান্ডে নতুন ভোকাল যুক্ত হলে আগেরজনের সঙ্গে তুলনা চলে আসে, বিষয়টি ভালো করেই জানেন লিংকন| তাই আর্টসেলের ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান| সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে| কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না| বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন| আমি দূরে থাকলেও সব সময় আর্টসেলের সঙ্গেই আছি|’
লিংকন ছাড়া এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল অন্য সদস্যদের| গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি| গত ছয়-সাত মাস আমরা স্টেজ শো করছি না| কিন্তু ফ্যানদের কথাও তো ভাবতে হবে| জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতেই হয়|’
আর্টসেলের পথচলার শুরু থেকে যুক্ত লিংকন| কাজ করেছেন ফ্রন্টলাইনার হিসেবে| ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি, ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’সহ ২৭ বছর ধরে আর্টসেলের সব গানে কণ্ঠ দিয়েছেন তিনি| পাশাপাশি গান লেখা ও সুর করার সঙ্গেও জড়িয়ে আছে লিংকনের নাম|
স্টেজ শোতে লিংকন না থাকলেও ব্যান্ডের গান ˆতরি ও অন্যান্য কার্যক্রমে অনলাইনে যুক্ত থাকবেন লিংকন| এ ছাড়া দেশের বাইরে কনসার্টে যুক্ত হবেন আর্টসেলের সঙ্গে| আগামী সেপ্টে¤^রে আর্টসেলের কানাডা ট্যুের থাকবেন লিংকন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...