প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Jun 2026, 8:12 PM
দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
এফএনএস স্পোর্টস ডেস্ক:
উসমান দে¤ে^লের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪,১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ^কাপের ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স| শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে দাপট দেখানো ফরাসিরা সহজ জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে| বাংলাদেশ সময় গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত ম্যাচে দে¤ে^লের অসাধারণ পারফরম্যান্সই গড়ে দেয় ব্যবধান|
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দিদিয়ের দেশমের দল| ২৫ সেকেন্ডেই কিলিয়ান এমবাপ্পের শট ক্রসবারে লেগে ফিরে আসে| তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি| সপ্তম মিনিটে এমবাপ্পের নিখুঁত পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন উসমান দে¤ে^লে| এরপর ২০তম মিনিটে এমবাপ্পের আরেকটি অ্যাসিস্ট কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি|
এক মিনিট পর থেলো অসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরার আশা দেখান| কিন্তু সেই সম্ভাবনা দ্রুতই শেষ করে দেন দে¤ে^লে| ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড| মাত্র ৩২ মিনিটে তিন গোল করে বিশ^কাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তিও গড়েন তিনি| এর আগে ১৯৫৪ বিশ^কাপে সাবেক চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রিয়ার এরিক প্রবস্ট|
বিরতির পর নরওয়ে ম্যাচে ফেরার বড় সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি| ৫০তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন| তার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিয়ঁ| এরপর যোগ করা সময়ে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের ৪,১ ব্যবধানের জয় নিশ্চিত করে|
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স| তবে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি| অন্যদিকে গ্রুপ রানার্সআপ হওয়া নরওয়ে শেষ ৩২ দলের লড়াইয়ে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরি কোস্টের|
চলতি বিশ^কাপে এটি তৃতীয় হ্যাটট্রিক| এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডও হ্যাটট্রিক করেছিলেন| তবে সময়ের বিচারে দে¤ে^লের কীর্তি এখন বিশ^কাপের অন্যতম দ্রুততম হ্যাটট্রিক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...