প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:58 AM
শিল্পকাহনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
আবহমান সংস্কৃতির ঐতিহ্যে শ্লোগানকে সামনে রেখে শিল্পকাহনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
শিল্পকাহনের পরিচালক কৌতুক অভিনেতা নাসির উদ্দিন এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথি ছিলেন সিলভার ডেভেলপার্স লি. চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে সম্মাননা প্রাপ্ত জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, শিল্পকাহনের প্রধান উপদেষ্টা ও মডার্ণ হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান, মানবিক কাজে বিশেষ অবদানের সম্মাননা প্রাপ্ত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম, বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের সভাপতি ও এসকে মিডিয়ার সত্ত্বাধিকারী টিপু চৌধুরী, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, লিগ্যাল এ্যাকশন এর সহ সভাপতি আরিফুর রহমান টুকু।
অনুষ্ঠানের বক্তরা বলেন, শিল্পকাহনের এই অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ সংস্কৃতির ধারা চর্চা করা হয়। সংস্কৃতি আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। কৌতুক, গান, আবৃত্তি এসবের মধ্যে দিয়ে আমরা যেমন আনন্দ পাই, তেমনি সমাজ ও জীবনের নানা দিক তুলতে ধরতে পারি। শিল্পকাহনের ২য় প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...