...
শিরোনাম
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট ⁜ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য ⁜ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই ⁜ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি ⁜ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ ⁜ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর ⁜ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ ⁜ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা ⁜ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ⁜ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা ⁜ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ⁜ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ ⁜ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:57 AM

...
কুবিতে ব্যতিক্রমী বাস্তবিক শিক্ষা: কোর্সের অংশ হিসেবে উদ্যোক্তা মেলার আয়োজন News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা 'উদ্যোক্তা উন্নয়নথ কোর্সের অংশ হিসেবে একটি বিশেষ উদ্যোক্তা মেলার আয়োজন করেছে। বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে  এই মেলা আয়োজন করা হয়েছে।

এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করেছে। ৯টি দলীয় স্টলে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের নিজ নিজ ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন এবং নিজেদের পণ্য বিক্রি করেন। পণ্যের মধ্যে ছিলো- বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি, রূপচর্চার পণ্যসহ আরও অনেক কিছু। মেলায় ক্রেতা হিসেবে এসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরাও এসে পণ্য ক্রয় করেছেন।

দলীয় স্টলে অংশ নেওয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীহুল ইসলাম বলেন, 'আমাদের 'উদ্যোক্তা উন্নয়ন' কোর্সের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা। যেখানে প্রতিটি দল তাদের নিজস্ব ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করছে। আমাদের দল এবারে একটু ভিন্নভাবে চিন্তা করেছেআমরা চা বিক্রিকে শুধু একটি পণ্য নয়, বরং একটি স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ হিসেবে উপস্থাপন করছি। আমরা পাঁচ ধরনের স্বাস্থ্যসম্মত চা (মোরিঙ্গা, গ্রিন টি, ব্ল্যাক টি, মাসালা চা এবং তুলসি চা) পরিবেশন করছি, যা কেবল স্বাদের জন্য নয়, বরং শরীরের জন্য উপকারীও। আমরা শুধুমাত্র চা পরিবেশন করিনি, বরং প্রতিটি চায়ের উপকারিতা ব্যাখ্যা করে একটি ইনফরমেটিভ ইভল্যুশন-ভিত্তিক প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল — 'ভিন্ন স্বাদের চা, একটাই লক্ষ্যসুস্থ জীবন!''

আরেক শিক্ষার্থী ট্রপা বড়ুয়া বলেন, 'আমরা জুয়েলারি স্টল দিয়েছি কারণ আমরা মনে করি প্রতিটা মেয়ে সুন্দর, সেই সৌন্দর্য আরও বেড়ে যায় যখন তারা জুয়েলারি পরিধান করে। সেজন্য আজকে আমাদের টার্গেট ক্রেতা হচ্ছে মেয়েরা এবং আমাদের পণ্যের মূল্য আমরা যতটুকু সম্ভব কম রেখেছি। আমরা যাতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারি, আজকের মেলা তারও একটি ছোট অংশ।'

মেলায় পরিদর্শনে আসা ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদ নূর বলেন, 'আজকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এই আয়োজন থেকে আমি আশ্চর্য হয়েছি এবং অনেক বেশি আপ্লুত হয়েছি এই জন্য যে, আজকে অনেক তরুণ উদ্যোক্তাদের মিলনমেলা হয়েছে। আমি মনে করি, সফলভাবে আজকের আয়োজনটি করতে পেরেছে এবং এই ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রতিমাসে এই ধরনের মেলার আয়োজন করা উচিত। যারা আজকে এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই!'

'উদ্যোক্তা উন্নয়নথ কোর্সের শিক্ষক ফিন্যান্স ব্যাংকিং বিভাগের সহকারী শিক্ষক তমা সাহা বলেন, 'আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা বিষয়ে শেখার পাশাপাশি বাস্তব জীবনের সাথে পরিচিত হতে পারবে। বাস্তব জীবনের যেকোনো কিছু কঠিন, সে কঠিন বিষয়কে কিভাবে অতিক্রম করা যায়, তার বাস্তবিক ধারণা দেওয়ার জন্য আজকের এই আয়োজন। ভবিষ্যৎ অনিশ্চিত! আমার উদ্দেশ্য ছিল তারা যেন অনিশ্চিত ভবিষ্যতকে মোকাবিলা করতে পারে। তাই পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবিক জ্ঞান দেওয়া, যাতে তারা সেই সময় নিজেদের শক্ত রাখতে পারে। এই বাস্তবিক জ্ঞানগুলো তারা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারে। পরিশেষে আমি শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করছি।'



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট

মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...

হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি  আলোচিত  ট্রিপল মার্ডারের রহস্য
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...

মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...

গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
➤ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
➤ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
➤ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
➤ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
➤ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর
➤ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ
➤ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা
➤ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
➤ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা
➤ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল
➤ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir