...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Jul 2026, 8:43 PM

...
‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে প্রথমবারের মতো চড়লেন ট্রাম্প News Image

এফএনএস বিদেশ:

‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে প্রথমবারের মতো উড়াল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| কাতার রাজপরিবারের দেয়া উপহার পরবর্তী সময়ে নতুন করে সংস্কার করা হয় উড়োজাহাজটিকে| গত বুধবার নতুনভাবে সজ্জিত এই প্লেনে চড়ে উত্তর ডাকোটা যাওয়ার পথে ট্রাম্প এটিকে ‘এ যাবৎকালে নির্মিত সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক বিমান’ হিসেবে অভিহিত করেন| যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজ থেকে প্রায় ১৪ বছর পুরোনো এই জেটে চড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি বোয়িং কোম্পানিকে জিজ্ঞেস করেছিলাম, ‘সবচেয়ে সেরা প্লেন কোনটি?’ তারা বলেছে এটিই এ যাবৎকালের নির্মিত সেরা বিমান ও আপনি এটিতে ওড়ার বিশেষাধিকার পেতে যাচ্ছেন; আমিও এই বিশেষাধিকার পাচ্ছি| প্রেসিডেন্টের এই সফরে তার সঙ্গে ভ্রমণ করছিলেন এবিসি নিউজ- এর প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা মেরি ব্রুস| তিনি ট্রাম্পের কাছে এই বিলাসবহুল উড়োজাহাজের সংস্কার কাজে মার্কিন জনগণের ট্যাক্সের টাকা ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলেন| কারণ এটি সম্ভবত ট্রাম্প কেবল একাই ব্যবহার করবেন| জবাবে ট্রাম্প বলেন, দেখুন, আমরা যদি অন্য কোনো উপায়ে এটি ˆতরি করতাম, তবে যে পরিমাণ খরচ হতো তার তুলনায় এই সংস্কারের খরচ খুবই সামান্য| কাতার সরকারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ডলার মূল্যের এই জেটটি নিয়ে এরই মধ্যে কিছু আইনপ্রণেতা ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন উঠেছে| কারণ বিদেশি রাষ্ট্রের কাছ থেকে এই ধরণের উপহার পাওয়ার ঘটনা মার্কিন ইতিহাসে নজিরবিহীন| তবে গত বুধবার ট্রাম্প কাতার সরকারের প্রশংসাই করেছেন| তিনি বলেন, সত্যি বলতে, আমরা এমন একটি প্লেন ˆতরি করতে পারতাম না কারণ এর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা খরচ করতে আমরা রাজি হতাম না| তারা (কাতার) সর্বোচ্চ ডলার খরচ করেছে| ট্রাম্প আর বলেন, আমাদের আগের এয়ার ফোর্স ওয়ানটির বয়স ছিল ৩৫-৩৬ বছর| সেটি যখন এই ধরণের নতুন বিমানের পাশে পার্ক করা থাকত, তখন আমাদের দেশের জন্য তা মোটেও উপযুক্ত দেখাতো না| তাই আমরা এটি নিয়ে বেশ গর্বিত| গত বছরের সেপ্টে¤^র মাস থেকে টেক্সাসে মার্কিন বিমান বাহিনী (ট.ঝ. অরৎ ঋড়ৎপব) প্রেসিডেন্টের যাতায়াতের নিরাপত্তা, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে এই জেট বিমানটির সংস্কার বা আধুনিকায়নের কাজ করছিল| মার্কিন বিমান বাহিনী অনুমান করেছিল যে, এই উপহারের প্লেনটি সংস্কার করতে ৪০ কোটি ডলারের কম খরচ হবে| প্রস্তাবিত ব্যবস্থার সাথে পরিচিত সূত্রগুলো এবিসি নিউজকে জানিয়েছে, ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়ার ঠিক আগ পর্যন্ত এই প্লেনটি নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহৃত হবে| ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর এই বিমানের মালিকানা ‘ডোনাল্ড জে. ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ফাউন্ডেশন’-এর কাছে হস্তান্তর করা হবে| বোয়িং কোম্পানি এরই মধ্যে পরবর্তী প্রজন্মের ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে নতুন এক ঝাঁক জেট বিমান ˆতরির জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে, যা ২০২৮ সালের দিকে সরবরাহ করার কথা রয়েছে| অর্থাৎ ঠিক যে সময়ে ট্রাম্পের মেয়াদ শেষ হবে| এবিসি-র সংবাদদাতা মেরি ব্রুসের ভাষ্যমতে, বিমানের ভেতরের রঙের বিন্যাস বা কালার স্কিমটি হালকা বেইজ ও ট্যান রঙের, যার মধ্যে সোনালী আভা ও গাঢ় কাঠের কারুকাজ রয়েছে| এর কার্পেটটি বেইজ রঙের, যাতে গাঢ় ট্যান ও ক্রিম রঙের স্ট্রাইপ বা দাগ রয়েছে| প্রেস ক্যাবিনে ১৪টি শোয়া যায় এমন ‘লাই-ফ্ল্যাট পড’ রয়েছে, যার মধ্যে লা¤^ার সাপোর্ট (কোমরের আরামদায়ক ব্যবস্থা) ও ম্যাসাজ ফাংশনের মতো বিলাসবহুল সুবিধাযুক্ত বড় বড় ট্যান লেদারের বা চামড়ার আসন রয়েছে| প্রতিটি আসনের পেছনে থাকা টেলিভিশনে হোয়াইট হাউজের পছন্দ অনুযায়ী কেবল চ্যানেল চালানো হচ্ছিল| সূত্র: এবিসি




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir