প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Jul 2026, 8:44 PM
খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ:
ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র| পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে| কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক খবর জানিয়েছে| গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে ˆবঠক করেছেন| বিবৃতিতে বলা হয়, ˆবঠকগুলোতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা-সংক্রান্ত বিষয় নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে| এই সমঝোতা স্মারক সুইজারল্যান্ডের লুসার্ন লেক ˆবঠকের ফলাফলের ভিত্তিতে ˆতরি করা হয়েছে| বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ পরবর্তী দফায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে| ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাবেক নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব পরবর্তী ˆবঠক অনুষ্ঠিত হবে| সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে দুই দেশের মধ্যে উত্তেজনার পর কাতারের আয়োজনে দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...