...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Jul 2026, 8:42 PM

...
আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের শক্তি প্রদর্শন News Image

এফএনএস বিদেশ :

ইরান যুদ্ধের শুরুতে নিহত হওয়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে| ছয় দিনব্যাপী এই আয়োজনকে দেশটির কর্মকর্তারা তেহরানের ইতিহাসে বৃহত্তম সমাবেশ এবং দেশ ও বিদেশে ইরানের শক্তি প্রদর্শনের এক বিশাল মাধ্যম হিসেবে অভিহিত করেছেন| তেহরানের ভারপ্রাপ্ত মেয়র আলিরেজা জাকানিও খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক সর্বোচ্চ নেতার সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানটি রাজধানীর ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে| দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মধ্য তেহরানে তার বাসভবন ও কর্মস্থল চত্বরে এক ক্ষেপণাস্ত্র হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন| ওই হামলায় তার মেয়ে ও দুই নাতি-নাতনিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারান| মূলত মার্চের শুরুতে এই অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়| সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এই সূচি ঘোষণা করল ইরান সরকার| আয়োজক কমিটির প্রধান আলী-আকবর পুরজামশিদিয়ান জানান, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠী-নির্বিশেষে দেশে জাতীয় সংহতি ও ঐক্য জোরদার করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য| প্রায় ৯৩ মিলিয়ন (৯ কোটি ৩০ লাখ) মানুষের এই দেশে সরকার তার সমর্থকদের সর্বোচ্চ স্তরে সংগঠিত করছে| আজ শনিবার থেকে তেহরানে তিন দিনের সরকারি শোক দিবস পালিত হবে| এই সময়ে দেশের ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত বন্ধ থাকবে এবং রাজধানী কার্যত অচল হয়ে পড়বে| আগামী বৃহস্পতিবার খামেনিকে তার জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে| এর ঠিক এক দিন আগে, কফিনটি ইরাকের শিয়াদের পবিত্র স্থান নজফ ও কারবালাসহ বিভিন্ন অঞ্চল দিয়ে নিয়ে যাওয়া হবে—যাকে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাবের এক বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে| খামেনির শাসনামলে একদিকে যেমন বহির্বিশ্বের সঙ্গে উত্তেজনা তীব্র ছিল, অন্যদিকে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং পারমাণবিক নিষেধাজ্ঞার কারণে দেশের অভ্যন্তরেও অসন্তোষের জন্ম নেয়| ফলে ২০০৯ সালের সবুজ আন্দোলন, ২০২২ সালের ‘নারী, জীবন, ¯^াধীনতা’ বিক্ষোভ এবং অতিসাম্প্রতিক ২০২৫-২৬ সালের দেশব্যাপী বিক্ষোভগুলোর সৃষ্টি হয়, যা বলপূর্বক দমন করা হয়েছিল| চলমান সংঘাতের ফলে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ব্যাপক বোমাবর্ষণ এবং প্রধান শিল্প-কারখানাগুলো ধ্বংস হওয়ায় হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, যা তরুণদের মধ্যে হতাশা বাড়িয়েছে| তবে সরকারের সমর্থকেরা এই অন্ত্যেষ্টিক্রিয়াকে দেখছেন ভিন্ন চোখে| বোরুজের্দির মতে, ‘দুইটি প্রধান সামরিক শক্তি ইরানকে আক্রমণ করার পরও যে ইসলামী প্রজাতন্ত্র টিকে রয়েছে—অনেকের কাছে এটাই ঘুরে দাঁড়ানোর বড় প্রমাণ|’




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir